IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?


মুম্বই: তাঁকে অধিনায়ক করে ফিরিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তবে মুম্বই ইন্ডিয়ান্সে সেকেন্ড ইনিংস সুখের হয়নি হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya)। সাফল্য পাননি অধিনায়ক হিসাবে। তবে অলরাউন্ডার হার্দিককে নিয়ে আইপিএলের দলগুলির আগ্রহ এখনও কমেনি। 

সূত্রের খবর, আইপিএলের একটি দল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে খোঁজখবর নিয়েছে, ট্রেডিং করে হার্দিককে ছাড়া হবে কি না। ফিট থাকলে ৩২ বছরের ক্রিকেটার যে দলের সম্পদ হতে পারেন, একবাক্যে মেনে নিচ্ছেন ক্রিকেট পণ্ডিতরা। তবে যে দল আগ্রহ দেখিয়েছে, তারা শেষ পর্যন্ত হার্দিককে নেবে কি না, তা নিয়ে এখনও জল্পনা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স থেকে যদিও এখনও কিছু জানানো হয়নি।

জানা গিয়েছে, হার্দিককে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল বেশ কিছু দল। তবে তাদের মাঝেই একটি দল নাকি হার্দিকের ব্যাপারে বাড়তি উৎসাহী। বিশ্ব ক্রিকেটে হার্দিক এখনও অন্যতম সেরা অলরাউন্ডার। ফিট থাকলে একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ব্যাটে হোক বা বলে, গেমচেঞ্জার হতে পারেন বঢোদরার অলরাউন্ডার। পরের বছর ওয়ান ডে বিশ্বকাপ। ভারতীয় দল ফিট হার্দিককে দলে নিতে আগ্রহী। কয়েকদিন আগে জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর দলে হার্দিকের প্রয়োজনীয়তার কথা বলেছেন। বিশেষ করে তাঁর ঝোড়ো ব্যাটিং করার দক্ষতার জন্য। সেই সঙ্গে আগুনে গতিতে বলও করতে পারেন বলে।

ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন হার্দিক। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে আইপিএল ট্রফি জিতেছেন। পরের মরশুমে গুজরাতকে ফাইনালে তুলেছিলেন। তবে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে সেরকম সাফল্য পাননি। 

তবে হার্দিকের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। আইপিএলের পর থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। সম্প্রতি চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত এ দলের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। মঙ্গলবার, ৬ অক্টোবর থেকে শুরু হবে যে সিরিজ।

আরও পড়ুন: মেসি-মার্তিনেজ়ের সঙ্গে খেলেছেন, এখন সংসার চলে সব্জি বিক্রি করে! এক অজানা গল্প

জানা গিয়েছে, হার্দিককে ট্রেডিং করা নিয়ে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে আলোচনা চলছে মুম্বই ইন্ডিয়ান্সের। যে দলগুলির মধ্যে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স রয়েছে। জাহির খান চেন্নাই সুপার কিংসের দায়িত্ব নেওয়ার পর অনেকে মনে করছেন, হার্দিকের চেন্নাইয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ১৫ নভেম্বরের মধ্যে দলগুলিকে রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ধরে রাখে কি না, দেখার। নিলামের এক সপ্তাহ আগে ট্রেডিং উইন্ডো বন্ধ হবে। তার মধ্যেই বোঝা যাবে, হার্দিকের আইপিএল ভবিষ্যৎ কী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *