Headlines

FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ’র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ


প্যারিস: বিশ্বকাপের (Football World Cup 2026) মাঝেই মাতৃবিয়োগ দিদিয়ের দেঁশ’র। ফ্রান্সের হেডকোচ দিদিয়ের দেঁশ দেশে ফিরছেন। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি কোচ। ৫৭ বছর বয়সী দেশঁ মঙ্গলবার সকালে তাঁর মায়ের মৃত্যুসংবাদ জানতে পারেন। এরপরই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য তিনি দেশে পাড়ি দিয়েছেন। জানা গিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়ালো ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছেন দেঁশকে।

ফ্রান্স ইতিমধ্য়ে নক আউটে জায়গা করে নিয়েছে। নিজেদের প্রথম ম্য়াচে সেনেগাল ও দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে দিয়েছিল। লিগে নিজেদের শেষ ম্য়াচে নরওয়ের বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্স। যতদূর খবর পাওয়া যাচ্ছে সেই ম্য়াচে টেকনিক্যাল এরিয়াতে দেখা যাবে না দিদিয়ের দেঁশকে। তিনি দলের সঙ্গে যোগ না দেওয়া পর্যন্ত সহকারী কোচ গি স্তেফাঁ দলের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন দেঁশ। এরপর ২০০০ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন। ২০১২ সালে ফ্রান্স ফুটবল দলের ম্য়ানেজার হন দেঁশ। ২০১৮ সালে খেতাব জেতার পর ২০২২ সালে তাঁর কোচিংয়েই ফ্রান্স রানার্স আপ হয় ফ্রান্স। 

 

এদিকে, ফ্রান্সের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড পাওয়ার পর থেকে আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছেন এমবাপে। ইরাকের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ফরাসি তারকা। বিশ্বকাপে গোলসংখ্যার নিরিখে যুগ্মভাবে মিরোস্লাভ ক্লোজ়ের সঙ্গে দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন এমবাপে। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ১৬। ঝড়, বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন উসমান দেম্বেলে। দুই মহাতারকার তিন গোলেই ফ্রান্স ম্যাচ তো জিতলই, পাশাপাশি রাউন্ড অফ ৩২-এও নিজেদের জায়গা পাকা করে নিল।

ম্যাচের ১৪ মিনিটে গোলও পেয়ে যায় ফ্রান্স। উসমান দেম্বেলের পাস থেকে বক্সের বাইরে থাকা এমবাপে এক চোখধাঁধানো শট মারেন, তাই আবার বাঁ পায়ে। সেই শটেই ফ্রান্স এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ইরাক গোলকিপার আমেদ বাসিল শর্ট গোল কিক থেকে বল নিজের কন্ট্রোলে আনতে ব্যর্থ হন। বল চলে যায় দেম্বেলের পায়ে সেখান থেকে তিনি এমবাপে বল বাড়িয়ে দেন এবং তার পরের ছবিটা প্রত্যাশামতোই। এমবাপের গোলে লিড দ্বিগুণ করে ফ্রান্স। ফ্রান্স এরপরেও আরও গোলের সুযোগ পায়। রাবিও হেডারে গোলের বড় সুযোগ নষ্ট করেন, মাইকেল ওলিজ়ের শট ক্রস বারে লাগে। শেষমেশ দেম্বেলে বিশ্বকাপে নিজের প্রথম গোল করে ফ্রান্সকে ৩-০ এগিয়ে দেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *