Limansa Thilakarathne: বাবা শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি, ভারতে খেলতে এসে নজর কাড়ছেন মেয়ে লিমানসা


ক্যান্ডি: ভারত সফরে খেলছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল (Sri Lanka U19 Cricket Team)। এই দেশে তিন ম্য়াচের টি-টোয়েন্টি ও সমসংখ্য়ক ম্য়াচের ওয়ান ডে সিরিজও খেলবে লঙ্কা ক্রিকেট দল। এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কা বাহিনী ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছেন। কিন্তু ম্য়াচের মধ্য়েও নজর কেড়েছেন এক তরুণী। তাঁর নাম লিমানসা তিলকরত্নে। তাঁর আরও একটা পরিচয়ও রয়েছে। তিনি হলেন শ্রীলঙ্কার বিখ্যাত ক্রিকেটার তিলকরত্নে দিলশনের মেয়ে। ভারতের বিরুদ্ধে সিরিজে খেলার ফাঁকেই লিমানসা জানিয়ে দিয়েছেন যে তাঁর বাবাই তাঁকে খেলায় আসার জন্য অনুপ্রাণিত করেছেন।

এম চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে হারের পর লিমানসা জানিয়েছেন, ‘সত্যি বলতে, আমি তাঁর মেয়ে হতে পেরে খুবই গর্বিত। আমি ক্রিকেট খেলতে শুরু করেছিলাম তাঁর কারণে নয়, তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে। তাঁকে বাবা হিসেবে পাওয়া আমার সৌভাগ্য। তাঁর নাম বহন করতে পেরে আমি গর্বিত।’

১৭ বছর বয়সী লিমানসা, যিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় থাকেন। তাঁর ক্রিকেটযাত্রা শুরু করেছিলেন বাবার সরাসরি নজরদারির বাইরে। লিমানসা বলছেন, ‘আমি যখন প্রথম খেলা শুরু করি, তখন বাবা আশপাশে ছিলেন না। আমি মজা করার জন্য খেলতাম। বিষয়টিকে খুব সিরিয়াসভাবে ভাবিনি। আমার মা-ই আমাকে উৎসাহ দিতেন। তিনি আমার খেলার ভিডিও বাবাকে পাঠাতেন, আর বাবা মনে করেছিলেন আমার মধ্যে কিছু সম্ভাবনা আছে। আসলে সেখান থেকেই সবকিছুর শুরু। পরে আমি ভিক্টোরিয়ার অনূর্ধ্ব ১৯ দলে যোগ দিয়েছিলাম। সবকিছু ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু আমি শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করার সুযোগটি নিতে চেয়েছিলাম। এখন ফিরে তাকালে, সেই সিদ্ধান্তে আমি খুবই খুশি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *