Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী


কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তবে রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। বাংলার মসনদে এখন বিজেপি। কথা অনুযায়ী কাজ। সূত্রের খবর, সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিন্ন দেওয়ানি বিধি (UCC) সংক্রান্ত বিল পেশ করতে চলেছেন। তার আগে শুক্রবার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠান থেকে লাভ জিহাদ ও ধর্মান্তকরণ নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।          

সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম-এর উদ্যোগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তী ও রাষ্ট্রগীত “বন্দে মাতরম্” এর ১৫০ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রবীন্দ্র সদনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ভাষণ দেওয়ার সময় পশ্চিমবঙ্গে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হচ্ছে তা তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন। তিনি জানান, ”ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, আর বলপূর্বক ধর্মপরিবর্তন করার বিরুদ্ধে, অর্থাৎ ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে।”

আরও পড়ুন ‘একাধিক বিয়ে করা বন্ধ’ ! বাংলায় চালু হবে UCC ? কবে থেকে ? বড় বার্তা অমিত শাহের                         

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট যে, বিজেপির ‘এক নিশান’, ‘এক বিধান’, ‘এক সংবিধান’-এর পথে এবার অগ্রসর হতে চলেছে পশ্চিমবঙ্গ। যদি সত্যি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়, তবে পশ্চিমবঙ্গ দেশের চতুর্থ রাজ্য হিসেবে নাম নথিভুক্ত করবে। এর আগে দেশের মধ্যে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে।

এই আইন চালু হলে কী হবে?                    

অভিন্ন দেওয়ানি বিধি আইন দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। এটি চালু হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, লিভ-ইন রিলেশন ও দত্তক সহ অন্যান্য ক্ষেত্রে আইন সবার জন্য একই হবে বা নিয়ন্ত্রণ করা হবে। এই আইনে ছেলে ও মেয়েদের বিয়ের বয়স একই হবে। বহুবিবাহ ও হালালা বিয়ে একেবারে নিষিদ্ধ হবে।

আরও পড়ুনসোমবার বিধানসভায় ৩টি বিল পেশ করবে বিজেপি সরকার, কোন কোন বিষয় নজরে ?                              



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *