পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ‘সেবাশ্রয়’ নিয়ে ফের FIR রুজু হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR রুজু করল পুলিশ। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতে FIR দায়ের। FIR-এ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশপাশি নাম রয়েছে তাঁর PA সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদ, ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গির খান-সহ একাধিকের। পুলিশ সূত্রে দাবি, BNS-এর একাধিক ধারা-সহ Drug and Cosmetics Act, PCPNDT Act, Atomic Energy Act-এ মামলা রুজু হয়েছে।
পুলিশে FIR হয়েছিল আগেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর। তদন্তে যা যা তথ্য উঠে আসবে সেগুলি তুলে দেওয়া হবে পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের হাতে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ‘সেবাশ্রয়’ নিয়ে আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ, FIR-এর পর, এবার সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘স্বাস্থ্য দফতর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে। পুলিশ তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্যপ্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ বা স্বরাষ্ট্র দফতরে পাঠিয়ে দেব।’
তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বারবার শোনা যেত ডায়মন্ড হারবার মডেলের কথা। তারই অন্যতম অংশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় হওয়া বিনামূল্যে চিকিৎসা শিবির ‘সেবাশ্রয়’। কিন্তু দল ক্ষমতাচ্য়ূত হওয়ার পর, সেই ‘সেবাশ্রয়’ নিয়েই চাঞ্চল্য়কর সব অভিযোগ উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের নাম করে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও ডেন্টালের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো, চিকিৎসা সরঞ্জাম ও ডায়গনাস্টিক পরীক্ষা সংক্রান্ত নানা বেনিয়ম-সহ উঠেছে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগও। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এ নিয়ে শুকদেব দাস নামে ডায়মন্ডহারবারের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে ভারতীয় ন্য়ায় সংহিতা বা BNS-এর ১৬টি ধারায় দায়ের হয়েছে FIR।তদন্ত শুরু করেছে পুলিশ। এবার পৃথকভাবে তদন্ত করবে স্বাস্থ্য দফতরও।
‘বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ, সরকারি হাসপাতালের বদলে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হত। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হত কোটি কোটি টাকা’, এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’-এর কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি চিকিৎসক। ‘সেবাশ্রয়’-এ ওঠা অভিযোগের প্রেক্ষিতে ৬টি আইনের ২৭টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে FIR রুজু করেছে পুলিশ।
Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
