FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 


Fixed Deposit Interest : আপনিও প্রবীণ নাগরিক (Senior Citizen FD Rates) হলে রয়েছে সুখবর। জুলাই মাসেও পেতে পারেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ। বেসরকারি-সরকারি ও ছোট ব্য়াঙ্কগুলিতে কোথায় কত বেশি ইন্টারেস্ট (Interest Rates) দিচ্ছে, জেনে নিন এখানে। রইল ১৩টি ব্যাঙ্কের তালিকা। 

কেন ফিক্সড ডিপোজিটের দিকে ঝুঁকছে দেশ
পশ্চিম এশিয়ায় উত্তেজনার প্রভাব মারাত্মকভাবে পড়েছে ভারতের শেয়ার বাজারে। যে কারণে অনেকটাই পড়ে গেছে ইন্ডিয়ান স্টক মার্কেট। তাই বাজারের অস্থিরতার কাথা মাথায় রেখে এখন অনেকেই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের দিকে ঝুঁকছেন। জুলাইতেও প্রবীণ নাগরিকরা ব্যাঙ্কে পাচ্ছেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ।

জেনে নিন কোন ব্যাঙ্কে কত দিচ্ছে। মনে রাখবেন, এই তথ্য় ২ জুলাই, ২০২৬ পর্যন্ত ব্যাঙ্কগুলির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া গেছে। ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ওপর ভিত্তি করে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর ও স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির সুদের হার নীচে দেওয়া হল।

জুলাই ২০২৬: ১৩টি ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন এফডি রেট (৩ কোটি টাকার নীচে)
নিচে কোন ব্যাঙ্ক কত মেয়াদে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, তার একটি বিস্তারিত তালিকা দেওয়া হল..

ব্যাঙ্কের নাম মেয়াদ / স্কিম সুদের হার (বার্ষিক)
শিবালিক এসএফবি (Shivalik SFB) ২৩ মাস ১ দিন – ২৭ মাস ৮.৫০%
জানা এসএফবি (Jana SFB) ২ বছরের বেশি থেকে ৩ বছর ৮.৩০%
উজ্জীবন এসএফবি (Ujjivan SFB) ২ বছর ৮.৩০%
ইউনিটি এসএফবি (Unity SFB) ৫০১ দিন ৮.৩০%
সূর্যোদয় এসএফবি (Suryoday SFB) ৩০ মাস ৮.২৫%
ইসাফ এসএফবি (ESAF SFB) ২ বছর থেকে ৩ বছরের কম ৮.২৫%
ইকুইটাস এসএফবি (Equitas SFB) ৩ বছর ১ দিন (Maxima FD) ৮.০০%
উৎকর্ষ এসএফবি (Utkarsh SFB) ২ – ৩ বছর ৮.০০%
ইয়েস ব্যাঙ্ক (YES Bank) ১৮ মাস ১ দিন থেকে ২৪ মাসের কম / ৩৬ থেকে ৬০ মাসের কম ৭.৭৫%
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ৫০০ দিন – ৩ বছর ৭.৬০%
ব্যাঙ্ক অফ বরোদা ৫৫৫ দিন (Golden Goal Deposit) ৭.২৫%
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ৪৪৪ দিন ৭.১০%
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ৩ বছর ১ দিন থেকে ৪ বছর ৭ মাসের কম ৭.০০%

কেন সুদের হার স্থিতিশীল ?
সম্প্রতি জুন মাসের মনিটারি পলিসি কমিটিতে (MPC) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট অপরিবর্তিত রেখেছে। ফলে ব্যাংকগুলিও তাদের এফডি রেটে বড় কোনো পরিবর্তন না করে বর্তমান সুদের হার বজায় রেখেছে।

বিশেষ সতর্কবার্তা: উপরোক্ত সুদের হারগুলি ২ জুলাই, ২০২৬ তারিখের তথ্য অনুযায়ী সংকলিত হয়েছে। ব্যাংকগুলি যেকোনো সময় এই সুদের হার পরিবর্তন করতে পারে। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা শাখায় যোগাযোগ করে বর্তমান রেট যাচাই করে নিন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *