মুম্বই: ভারত এ দ্বিতীয় আনুষ্ঠানিক টেস্টে শ্রীলঙ্কা এ দলকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে জয় ছিনিয়ে নিল ভারতীয় এ দল (IND A vs SL A)। পেস বোলার গুরনূর ব্রার (Gurnoor Brar) বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। কেরিয়ারের সেরা ১০ উইকেট নিয়ে ম্যাচ জেতানো বোলিং করে সফরকারীদের ১-০ ব্যবধানে সিরিজ জয়ে নেতৃত্ব দেন ব্রার। শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর, ব্রার দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী স্পেল করেন ও ছয় উইকেট নিয়ে নেন। শ্রীলঙ্কা এ দল প্রথমে ব্য়াটিং করতে নেমে ৩৬৬ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে গুরনূর ৪ উইকেট নেন। একই সঙ্গে সারাংশ জৈনও ৪ উইকেট নেন। ব্য়াট করতে নেমে ভারতীয় এ দল ৫৪৩ রান করে অল আউট হয়ে যায়। দিনের শুরুতে ৫৪১/৮ থেকে খেলা শুরু করে ভারতীয় এ দল। সেখান থেকে খুব বেশিদূর আর এগোতে পারেনি ভারতীয় এ দল। ৫৪৩ রানে অল আউট হয়ে যায় ভারতীয় এ দলের ইনিংস।
রুতুরাজ গায়কোয়াড আগের দিন চোট পেয়ে অবসর নেওয়ার পর আর ব্যাট করতে ফেরেননি। জবাবে ব্য়াট করতে নেমে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা এ দল দ্বিতীয় ইনিংসে ২০৯ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৬ উইকেট নিয়ে নেন গুরনূর। তাঁর সঙ্গে ভারতী এ দলের হয়ে আকিব নবি দার ও যশ ঠাকুরও দুর্দান্ত বোলিং করেন। মূলত তাঁদের অনবদ্য পারফরম্য়ান্সের সুবাদেই শ্রীলঙ্কা এ দল প্রথম ১১ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে থাকে। শ্রীলঙ্কা এ দলের স্কোর হয় ৪৯/৪। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন আশেন বন্দারা। তিনি ৮৬ বলে ৮৭ রান করেন, ১১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। অনজালা বন্দারার সঙ্গে ৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে শ্রীলঙ্কা এ-এর আশা কিছুটা পুনরুজ্জীবিত করেন। তবে ব্রার এসে এঁদেরও তুলে নেন। পরপর ২ সেট ব্য়াটারকে ফিরিয়ে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্রার ৬/৬৮ ও প্রথম ইনিংসে চার উইকেট মিলিয়ে নেন। ব্রারের ম্যাচের বোলিং ফিগার দাঁড়ায় ১০/১৪৫। অফ-স্পিনার সরনশ জৈনও দুই উইকেট নিয়ে অবদান রাখেন, যার ফলে শ্রীলঙ্কা এ ২০৯ রানে অলআউট হয়।
