বর্তমান বিশ্বের সর্বসেরা ফুটবলারদের প্রসঙ্গ উঠলে নিঃসন্দেহেই কিলিয়ান এমবাপের নাম একেবারে প্রথমের সারিতে উঠে আসবে।
এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন এবং ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের পর ফের একবার এইবারের মেগা টুর্নামেন্টেও অনবদ্য ছন্দে রয়েছেন। ইতিমধ্যেই তিনি বিশ্বকাপে সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি ও হালান্ডের সঙ্গেই যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন।
এমন এক বিশ্ববন্দিত ফুটবলারের মাঠের পারফরম্যান্সের দিকে যেমন নজর থাকে, তেমনই তাঁদের ব্যক্তিগত জীবনও চর্চার কেন্দ্রে থাকে।

এমবাপে নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন। তবে সম্প্রতি স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোজ়িটোর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।

এক্সপোজ়িটো নেটফ্লিক্সের ‘এলিট’-এ তাঁর পারফরম্যান্সের জন্য বিশ্বের কাছে পরিচিত হন। সিনেমা ও ছোটপর্দায় তাঁর উপস্থিতির পাশাপাশি তিনি বিভিন্ন ফ্যাশন ক্যাম্পেনের মুখও।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা স্পেনের সব তারকাদের মধ্যে অন্যতম সর্বোচ্চ।
এই এক্সপোজ়িটোর সঙ্গেই এমবাপের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দুইজনের কেউই এ বিষয়ে এখনও মুখ খোলেননি।

তবে দুইজনকে সাম্প্রতিক সময়ে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে, যা জল্পনা বাড়িয়েছে।

এক্সপোজ়িটোকে বিশ্বকাপে এমবাপের হয়ে গলা ফাটাতে দেখা না গেলেও, মাসখানেক আগে লস অ্যাঞ্জেলসে নিজের একটি ছবি পোস্ট করেন।
ঘটনাক্রমে এমবাপেরা যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলছেন। সেই ছবির কমেন্টে এমবাপে আবার হার্ট ইমোজিও দেন, যা দুইজনে সম্পর্কের জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে।
Published at : 06 Jul 2026 05:45 AM (IST)
