Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা


টরন্টো: কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা। ভাড়াটেকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার হল তাঁকে। কয়েকদিন আগেই হেনস্থার ভিডিও ভাইরাল হয়েছিল। গ্রিল থেকে খাবার ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। ঘরে ঢুকে ভাড়াটেকে পাথর ছুড়তেও দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি। (Indian Landlady Arrested in Canada)

কানাডার সারের বাসিন্দা ওই মহিলার নাম রাজ তিওয়ানা বলে জানা গিয়েছে। কয়েক দিন আগেই দু’টি ভিডিও ভাইরাল হয়, যাতে ভাড়াটেকে হেনস্থা করতে দেখা যায় তাঁকে। ওই ভাড়াটেই ভিডিও দু’টি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সকলের সামনে। (Viral Video)

প্রথম ভিডিওটিতে দেখা যায়, বাড়ির বাইরের খোলা জায়গায় স্টেক রান্না করছেন ওই ভাড়াটে। মাংস গ্রিল করছিলেন তিনি। সেই সময় হঠাৎ চড়াও হন রাজ। চিৎকার করে জানান, তাঁর সম্পত্তিতে ওইসব করা যাবে না। এমনকি গ্রিল থেকে মাংস ফেলে দেওয়ার চেষ্টাও করেন তিনি। বলেন, “আমার প্রপার্টিতে এসব চলবে না।” পুলিশ ডাকার হুমকিও দেন তিনি। তাঁর সামনে রীতিমতো কাকুতিমিনতি করছিলেন ওই ভাড়াটে। জানান, তাঁরা বাইরে বার্বিকিউতে রান্না করছেন। কিন্তু তাতেও থামানো যাচ্ছিল না ওই মহিলাকে।

আরও পড়ুন: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না

দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায়, ভাড়াটের ঘরে ঢুকে পড়েছেন ওই মহিলা। ভাড়াটেকে লক্ষ্য করে পাথর ছোড়েন তিনি। ওই ভাড়াটেকে বলতে শোনা যায়, “আপনি আমার ইউনিটে ঢুকেছেন কেন? দয়া করে চলে যান।” এর পর রীতিমতো হাতাহাতি শুরু করে দেন ওই মহিলা। ভিডিওটি পোস্ট করে ওই ভাড়াটে লেখে, ‘গো-পূজা নিয়ে যখন বাড়ির মালিকের সঙ্গে মতের মিল হয় না, পরীক্ষা নিরীক্ষা ব্যর্থ হতে বাধ্য। উনি গ্রিল থেকে স্টেক ফেলে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ ডাকার হুমকি দেন, যেন উনিই পীড়িত’।

আরও পড়ুন: নিজের হাতে জোড়াফুল এঁকেছিলেন মমতা, সেই প্রতীক ফ্রিজ করে দিতে পারে কমিশন, নতুন চিহ্নে ভোটে লড়বে তৃণমূলের দুই শিবির?

‘Tiwana Farm Servivor’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিও দু’টি আপলোড করা হয়। এবিপি আনন্দ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ওই ভাড়াটে আরও জানান, জোর করে বেশ কয়েক জন ঢুকেও আসে বাড়িতে। কোনও রকম মতামত না নিয়েই তালা বদলে দেওয়া হয়। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। ওই মহিলার গ্রেফতারির দাবি ওঠে। শেষ পর্যন্ত পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। 

গ্রেফতারির একটি ভিডিও-ও সামনে এসেছে। হাতে হাতকড়া পরানো হয় ওই মহিলাকে। তবে স্থানীয় পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। ওই মহিলার অবস্থানও জানা যায়নি এখনও পর্যন্ত।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *