FIFA World Cup 2026: মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম


সিয়াটেল: বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রি-কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ ১৬-র সবথেকে চর্চিত ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম (USA vs Belgium)। ম্যাচের আগে ফোলারিন ব্যালগুনের লাল কার্ডের ফলে প্রাপ্ত এক ম্যাচের নির্বাসন তুলে নেওয়া ঘিরে প্রবল বিতর্ক হয়। কিন্তু ব্যালগুন খেললেও, বেলজিয়ামের আক্রমণাত্মক ফুটবলের সামনে ধোপে টিকল না যুক্তরাষ্ট্র।

ম্যাচের মাত্র নয় মিনিটেই চার্লে ডি কেটেলারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ম্য়াচের ৩১ মিনিটের মাথায় মালিক তিলম্যানের ফ্রি-কিক ভানাকানের মাথায় লেগে দিক পরিবর্তন করায় কোর্তুয়া তা আটকাতে পারেনি। ফলে ম্যাচে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। কিন্তু তার দুই মিনিটের মধ্যেই কেটেলারের দুরন্ত হেডারে ফের একবার ম্যাচে এগিয়ে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে ভানকানের গোলে ব্যবধান আরও বাড়ান রেড ডেভিলসদের হয়ে। গোলটি অবশ্য় যুক্তরাষ্ট্র গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুল থেকেই আসে। তিনি পেনাল্টি বক্সের বাইরে বেরিয়েও বল ক্লিয়ার করতে ব্যর্থ হন, বরং বল বেলজিয়ামের ভানাকানের পায়ে চলে যায়। বক্সের থেকেই তিনি ডিরেক্ট শটে গোল করে দেন। ফ্রিজের কাছে বল জালে ঢুকতে দেখা ছাড়া আর তেমন কোনও বিকল্প ছিল না। ম্যাচের শেষ লগ্নে বেলজিয়ামের হয়ে চতুর্থ গোলটি করেন দলের সর্বকালের সর্বাধিক গোলদাতা রোমেলু লুকাকু। মোট ৪-১ গোলে ম্যাচ জেতে বেলজিয়াম।

এই ম্যাচে ব্যালগুন, যার লাল কার্ডের নির্বাসন তুলে নেওয়া নিয়ে এত বিতর্ক হয়, সেই যুক্তরাষ্ট্র তারকা না গোল করতে পারেন, না গোলের কোনও সুযোগ তৈরি করেন। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রকে ট্রোল করার সুযোগও হাতছাড়া করেনি বেলজিয়াম। রেড ডেভিলসদের সোশ্যাল মিডিয়ায় খালি দুইটি শব্দ লেখা হয়, ‘এটা বদলাও’। এই পোস্টটি যে ব্যালগুনের লাল কার্ডের সিদ্ধান্ত বদলের জবাবেই করা, তা কিন্তু কারুরই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

 

   

ম্যাচের ব্যালগুনের লাল কার্ডের পরবর্তী নির্বাসন বদল নিয়েই যত কাণ্ড, যত বিতর্ক হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প নাকি সরাসরি নিজের আইনজীবীদের কাজে লাগিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর সঙ্গে ফোনে কথা বলে লাল কার্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান। পরে ফিফা সেই সিদ্ধান্ত বদল করে। বেলজিয়ামের তরফে এই নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছিল। দাবি করা হয়েছিল বেলজিয়ামকে নাকি এই সিদ্ধান্ত বদলের কোনও সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি। উপরন্তু, তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলে, এমনিই সময়ের অভাবে তা ম্যাচের আগে জানা যেত কি না, সেই নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু সেই আবেদন ফিফা সম্পূর্ণ খারিজই করে দেয়। 

প্রবল ক্ষোভ এবং অন্যায়ের অনুভূতি নিয়েই মাঠে নামতে হয় বেলজিয়ানদের। শেষমেশ তারা মাঠে যুক্তরাষ্ট্রকে দুরমুশ করায় সেই ক্ষোভের আগুনে খানিকটা জল পড়ল বটে। 

আরও পড়ুন:- শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো? 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *