পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল ঘোষ, আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কবীর মোল্লাকে। এই নিয়ে বারুইপুরকাণ্ডে মোট ৪ জনকে গ্রেফতার করা হল। যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এর আগে আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডল— এই ৩ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। পাশাপাশি গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি, গ্রেফতার ২০ জন। গণপিটুনিতে নিরপরাধ যুবকের মৃত্যু, ভাঙচুর, অগ্নিসংযোগে ধৃত ২০ জন। গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০ জন।
বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের। এই প্রভাস মণ্ডলকে জেরা করেই আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারের হদিশ পাওয়া গিয়েছিল।
প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল ‘এনকাউন্ডারের’ সময় ?
মাত্র ১২ বছর বয়সে নৃশংস নির্যাতনের শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীটিকে।পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন একটি ঝুপড়িতে বসে নেশা করছিল মূল অভিযুক্ত-সহ ২ জন। আর আরেকজনকে ১০ হাজার টাকার টোপ দিয়ে, মেয়েটিকে আনতে বলা হয়েছিল। সেখানেই নির্যাতন। দেহ ফেলে দেওয়া হয় পুকুরে। বারুইপুরে শুধু এক কিশোরীর মৃত্য়ু হয়নি। মৃত্য়ু হয়েছে তাঁর মা-বাবার দেখা অজস্র স্বপ্নের। ছোট্ট মেয়েটাকে যারা নৃশংসভাবে শেষ করেছে, এখন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। বারুইপুরকাণ্ডে সবার দাবি এখন একটাই। দ্রুত সুবিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি।
অন্যদিকে বারুইপুরকাণ্ডের পর খানে গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারপ্রাপ্ত DGP সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দেওয়ার জন্য় ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়ে তিনি বলেন, ‘কারও এক শতাংশ শিথিলতা থাকলেও কঠিন ব্য়বস্থা নেওয়া হবে। বারুইপুরের নিহত নাবালিকার পরিবারের সঙ্গেও কথা বলেন শুভেন্দু অধিকারী। বীভৎসতার সাক্ষী হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। নাবালিকার ধর্ষণ-খুনে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। বড়সড় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায়। এই প্রেক্ষিতে বারুইপুরে গিয়ে, কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য় পুলিশের ভারপ্রাপ্ত DG সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দেওয়ার জন্য় ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি।
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
