কলকাতা: সোনার দামের কোনও স্থিরতা নেই। রোজই ওঠা নামা করে এই মূল্যবান ধাতুর দাম। যেমন গতকাল একধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছিল সোনার দাম। আর তারপর আজ কিছুটা হলেও দাম বেড়েছে এই মূল্যবান ধাতুর। একই সঙ্গে দাম বেড়েছে আরও এক মূল্যবান ধাতু রুপোরও। কিন্তু আজ ১২ সেপ্টেম্বর কত দাম হল এই দুই মূল্যবান ধাতুর?
আরও পড়ুন: ভারতে এলেন জিনপিং, ‘মতপার্থক্য’ মিটিয়ে এগোনোর বার্তা চিনের, কী নিয়ে হবে আলোচনা?
২৪ ক্যারেট সোনার দাম
খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত কিনে থাকেন বিনিয়োগ করেন যাঁরা, তাঁরা বা সোনার ব্যবসায়ীরা। এই সোনার দাম আজ অর্থাৎ ১২ সেপ্টেম্বর প্রতি গ্রামে বেড়েছে ৯৬ টাকা। প্রতি ১০ গ্রামে এই বৃদ্ধির পরিমাণ ৯৬০ টাকা। এর ফলে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৫ হাজার ২২৬ টাকা। প্রতি ১০ গ্রামে এই দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২৬০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম
সাধারণত ২২ ক্যারেট সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। আজ দাম বেড়েছে এই সোনারও। প্রতি গ্রামে ৯০ টাকা দাম বেড়েছে গয়না তৈরির সোনার। আর সেই হিসাবে প্রতি ১০ গ্রামের জন্য ৯০০ টাকা দাম বাড়বে সোনার গয়নারও। এই সোনার প্রতি গ্রামের দাম হয়েছে ১৪ হাজার ৪৬৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৬৫০ টাকা।
আজ যদি কেউ সোনা বিক্রি করতে চান গতকালের থেকেকিছুটা দাম বেশি পাবেন। প্রতি গ্রামের জন্য আজ ১৩ হাজার ৮৫৫ টাকা পাওয়া যাবে সোনা বিক্রি করে। যা গতকালের থেকে ৮৭ টাকা বেশি।
১৮ ক্যারেট সোনার দাম
আজ দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। প্রতি গ্রামে এই সোনার দাম বেড়েছে ৭৫ টাকা করে। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৮৭৫ টাকা। প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৭৫০ টাকা।
রুপোর দাম
সোনার পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম আজ বেড়ে গিয়েছে ৩ হাজার ৮৫১ টাকা। প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৩৩ হাজার ৭২৮ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।
