কলকাতা : ১০০ কোটি টাকার প্রতারণা ও তছরুপ মামলায় ED অভিযান। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া-সহ রাজ্যের ১০ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে ED-র এই অভিযান। ওই সংস্থার বিরুদ্ধে বেআইনি স্কিমের মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি তোলার অভিযোগ। পুলিশের FIR-এ সংস্থার বিরুদ্ধে ২০ কোটি টাকা প্রতারণার উল্লেখ ছিল। ১০০ কোটি টাকার আর্থিক প্রতারণা, তদন্তের পর দাবি ED-র।
সাতসকালে অ্যাকশন মুডে ইডি। ‘জ়ারা ডোবিট’ বলে একটি চিটফান্ড সংস্থা যারা ১০০ কোটি টাকা বেআইনি ভাবে বাজার থেকে তুলেছে। সকাল থেকে ED সূত্রে খবর, ১০০ কোটি টাকা কোথায় গেল সেটা খুঁজে বার করছেন। র্গাপুর, রানাঘাট, হাওড়া- সহ মোট ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। পুলিশ প্রাথমিক তদন্তে প্রায় ২০ কোটি টাকার আর্থিক তছরুপের কথা উল্ল্যেখ ছিল। কিন্তু পরে যখন এই এক মামলায় ED তদন্ত শুরু করে তখন দেখা যায় ২০ নয়, প্রায় ১০০ কোটি টাকার ঘোটালা রয়েছে। এই টাকা কোথায় গেল? কোনও প্রভাবশালী যুক্ত রয়েছেন কিনা? কোনও প্রভাবশালীর কাছে প্রোটেকশন মানি হিসেবে টাকা গেছে কিনা? এবং বেনামি কোনও সম্পত্তি আছে কিনা সেটাই খুঁজে বার করার জন্য এই অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
এই মামলার সূত্রপাত ঘটে কালীঘাটের বাসিন্দা এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে। গত বছরের মে মাসে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। জ়ারা ডোবিট (জ়ারাডোবিট অ্যান্ড জ়ারাডোবিট ই-শপার্স প্রাইভেট লিমিটেড) নামে এই সংস্থার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান। তিনি জানান, এই সংস্থা লগ্নিকারীদের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা তুলেছে। ২৫ মাস লগ্নি করলে মাসে ৪ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু কোনও কিছু মেলেনি। এই প্রলোভন দেখিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে সংস্থাটি।
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
