Headlines

Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব

Fixed Deposit Interest Rates : শেয়ার বাজারের অস্থিরতায় আস্থা রাখতে না পারলে ফিক্সড ডিপোজিটের দিকে ঝুঁকতে পারেন আপনি। সেই ক্ষেত্রে ৫ লাখ ১ বছরের জন্য় কোন ব্যাঙ্কে রাখলে পাবেন বেশি সুদ, এখানে রইল সব হিসেব।

শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের ঝুঁকি না নিতে চাইলে এখন নিরাপদ জায়গা হল ফিক্সড ডিপোজিট। এখানে একটি নির্দিষ্ট সময় পর ভাল রিটার্ন পেয়ে যাবেন আপনি। সেই কারণে এখনও বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট (FD)। আর্থিক সুরক্ষার পাশাপাশি এতে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।

ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্কে আপনি ৭ দিন থেকে শুরু করে ৫ বা ১০ বছর মেয়াদের এফডি করার সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে আপনিও যদি ৫ লাখ টাকা ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, তবে এই ব্যাঙ্কগুলিতে পাবেন ভাল রিটার্ন। মনে রাখাবেন, যেকোনও ব্যাঙ্কে অল্প সুদের হারের পার্থক্য় আপনার রিটার্নে বড় ফারকা গড়ে দিতে পারে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ১ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।  ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: ৬.৫০% বার্ষিক সুদ। (৫ লাখ টাকায় ১ বছরে সুদ পাবেন প্রায় ৩২,৫০০ টাকা)  ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ৬.৪০% বার্ষিক সুদ। (১ বছরে সুদ প্রায় ₹৩২,০০০)  SBI, PNB, Canara Bank এবং ব্যাঙ্ক অফ বরোদা: ৬.২৫% বার্ষিক সুদ। (১ বছরে সুদ প্রায় ₹৩১,২৫০০)

বেসরকারি ব্যাঙ্কগুলি সাধারণত সরকারি ব্যাঙ্কগুলির তুলনায় কিছুটা বেশি সুদ অফার করে থাকে। ১ বছরের মেয়াদে শীর্ষ কয়েকটি ব্যাঙ্কের সুদের হার নীচে দেওয়া হল।  SBM ব্যাঙ্ক ইন্ডিয়া: ৭.১০% (১ বছরে ৫ লাখ টাকার ওপর সুদ প্রায় ₹৩৫,৫০০)  বন্ধন ব্যাঙ্ক ও RBL ব্যাঙ্ক: ৭.০০% (১ বছরে সুদ প্রায় ₹৩৫,০০০) DCB ব্যাঙ্ক: ৬.৯০% (১ বছরে সুদ প্রায় ₹৩৪,৫০০)  জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক ও তামিলনাড়ু মার্সেন্টাইল ব্যাঙ্ক: ৬.৮০%  ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: ৬.৭৫%

স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Small Finance Banks) আপনি যদি আরও বেশি রিটার্ন চান, তবে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি ১ বছরের মেয়াদে সবচেয়ে আকর্ষণীয় সুদের হার দিচ্ছে:  সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৭.২৫% বার্ষিক সুদ। (৫ লাখ টাকার ওপর ১ বছরে সুদ মিলবে প্রায় ₹৩৬,২৫০)  ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৭.১০%  জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ৭.০০%

তবে ব্য়াঙ্কে বিনিয়োগের আগে একটা বিষয় মাথায় রাখবেন, ফিক্সড ডিপোজিটের সময় কেবল সুদের হারের দিকে দেখলে হবে না। ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা ও ট্র্যাক রেকর্ড ভালো করে যাচাই করে নিন। অন্যথায় ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে সমস্যা হবে। মেয়াদের আগে টাকা তুলতে হলে ব্যাঙ্ক কত জরিমানা বা পেনাল্টি কাটে, তা আগেভাগেই জেনে নেওয়া জরুরি।

আপনার ১ বছরের আর্থিক লক্ষ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে সঠিক ব্যাঙ্ক বেছে নিন, যাতে আপনার কষ্টার্জিত টাকা একদম নিরাপদ থাকে ও ভালো রিটার্ন দেয়। একটা বিষয় অবশ্যই মনে করে করবেন, ব্যাঙ্কে এফডি করার আগে অবশ্যই বর্তমান ইন্টারেস্ট রেট জেনে নেবেন।

Published at : 13 Jul 2026 07:54 AM (IST)

আরও জানুন খুঁটিনাটি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *