8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা


8th Pay Commission News Update : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবার আসতে পারে সবথেকে বেশি সুখবর। বেসিক পে (Basic pay) বৃদ্ধি থেকে শুরু করে বাড়ি ভাড়া ভাতা (HRA) বৃদ্ধি ছাড়াও থাকছে আরও অন্যান্য সুবিধা। কর্মী সংগঠনগুলির দাবির ভিত্তিতে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। শোনা যাচ্ছে, ১৮০০০ টাকার বেসিক পে এবার ৭২,০০০ টাকা হতে পারে।

অষ্টম বেতন কমিশন কি সবথেকে ব্যয়বহুল হতে চলেছে ?
সরকারি মহলের দাবি, অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি খরচ হবে কেন্দ্রীয় সরকারের। এত বছর পর্যন্ত এই ধরনের ব্য়য় হয়নি কোনও কমিশনকে কেন্দ্র করে। এখনও অষ্টম বেতন কমিশনের কাজ শেষ হয়নি। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কার্যপরিধি অনুমোদন করেছে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা বলা হয়েছে। কেন সবথেকে বেশি খরচ হবে সরকারি কোষাগারের।

১ অষ্টম বেতন কমিশনে সুবিধাভোগীর সংখ্যা সবথেকে বেশি 
এক অষ্টম বেতন কমিশনে চালু হলে এর সুবিধা পাবেন ১ কোটি ২০ লক্ষেরও বেশি পরিবার। এর মধ্যে প্রতিরক্ষা কর্মীসহ প্রায় ৫০ লক্ষ বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন। এখানে প্রায় ৬৯ লক্ষ প্রাক্তন সরকারি কর্মী ও পেনশনভোগীর নামও রয়েছে। আগে এই বিপুল সংখ্যার মুখোমুখি হতে হয়নি সরকারকে।

২ এবার অনেক বেশি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি 
পুরনো নিয়ম মেনে এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে ১৮০০০ টাকা রয়েছে। সপ্তম পে কমিশনের অধীনে এই মূল বেতন ছিল কর্মীদের। তবে বিভিন্ন কর্মী সংগঠন ও ইউনিয়নের দাবি তুলেছে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ গুণ থেকে বাড়িয়ে ৩.৮৩ গুণ বা ৪ গুণ করা হোক। হিসেব বলছে, যদি এই ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি মানা হয়, সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকা থেকে সরাসরি বেড়ে দাঁড়াবে ৭২,০০০ টাকায়। সরকার যদি কিছুটা মধ্যপন্থা অবলম্বন করে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ থেকে ৩ গুণের আশেপাশেও রাখে, তাহলেও মূল বেতন একধাক্কায় বহুলাংশে বৃদ্ধি পাবে।

৩ কোন কোন ভাতা বৃদ্ধি পেতে পারে
এবার বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কথা বলেছে সরকার। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের মতো সংগঠনগুলি বড় শহরগুলোতে জীবনযাত্রার খরচ বৃদ্ধির কথা বলে বাড়ি ভাড়া ভাতা (HRA) বৃদ্ধির দাবি তুলেছে। বর্তমানে এক্স, ওয়াই ও জেড ক্যাটাগরির শহরগুলিতে যথাক্রমে ৩০%, ২০% এবং ১০% হারে HRA দেওয়া হয়। কর্মচারীদের দাবি, এটিকে বাড়িয়ে যথাক্রমে ৩৬%, ২৪% এবং ১২% করা হোক। 

একটা বিষয় মাথায় রাখতে হবে, সরকারি নিয়মে সমস্ত ভাতা (HRA, TA ইত্যাদি) নির্ধারিত হয় মূল বেতনের ওপর ভিত্তি করে। ফলে বেসিক স্যালারি বাড়লে, তার সাথে পাল্লা দিয়ে ভাতার পিছনে সরকারের খরচও বহু গুণ বেড়ে যাবে। 

৪. ৯ লক্ষ কোটি টাকার বিশাল আর্থিক বোঝা
সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা এবং রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র বেতন ও পেনশন বৃদ্ধির কারণেই সরকারের বার্ষিক খরচ ৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এই পে কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। যেহেতু চূড়ান্ত সুপারিশ জমা পড়তে ও তা চালু হতে সময় লাগবে। তাই বিগত ৫টি ত্রৈমাসিকের বকেয়া বা অ্যারিয়ার্স সহ সরকারের মোট আর্থিক বোঝা প্রায় ৯ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে।

আরও পড়ুন : বেতন বৈষম্য দূর হবে অষ্টম বেতন কমিশনে ? উঠল এই ৪টি দাবি, কার কত বেতন বাড়বে ? 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *