Headlines

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু


জিন্দ, হরিয়ানা: হরিয়ানার জিন্দ থেকে সোনীপতের মধ্যে চলবে এশিয়ার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন (Hydrogen Powered Train)। ১৭ জুলাই জিন্দ থেকে প্রথমবারের জন্য যাত্রা শুরু করবে এই পরিবেশ বান্ধব ট্রেন (Hydrogen Powered Train)। এই ট্রেন (Hydrogen Powered Train) যাত্রার সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra)।               

আরও পড়ুন: ‘ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে’, কটাক্ষ করলেন মদন মিত্র 

বর্তমানে জিন্দ স্টেশনে জোর প্রস্তুতি চলছে। একদিকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে স্টেশন চত্বর, তেমনই চলছে মক ড্রিল। এ ছাড়াও রেল লাইন পরিষ্কার ও তার রক্ষণাবেক্ষণের কাজও চলছে।               

নতুন হাইড্রোজেন প্রযুক্তিতে চলবে এই ট্রেন (Hydrogen Powered Train)। ২০২৩ সালে একটি বিজ্ঞপ্তি দিয়ে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছিল প্রতিটা ট্রেন (Hydrogen Powered Train) তৈরি করতে মোটামুটি ৮০ কোটি টাকা করে খরচ পড়বে। বর্তমান ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন (Hydrogen Powered Train) -এর যে প্রযুক্তি, তাকে ভিত্তি করেই তৈরি করা হয়েছে এই হাইড্রোজেন ট্রেন (Hydrogen Powered Train)। সরকার এই ধরনের মোট ৩৫ টি ট্রেন (Hydrogen Powered Train) চালানোর পরিকল্পনা করেছে বলেই জানা গিয়েছে PIB-র ওই প্রেস রিলিজ থেকে।               

আরও পড়ুন: ‘অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা’, কালীঘাট ত্যাগী নেতা-নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

বর্তমানে জিন্দ স্টেশন সংলগ্ন ডিপোতে ওই হাইড্রোজেন ট্রেন (Hydrogen Powered Train) -টিকে রাখা হয়েছে। সেখানে তাকে ধুয়ে, মুছে পরিষ্কার করা হয়েছে। আগামী ১৭ তারিখ এই ট্রেন (Hydrogen Powered Train) -টি তার যাত্রা শুরু করার আগে তাকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হবে বলেও জানা গিয়েছে। তারপর প্রধানমন্ত্রী এই ট্রেন (Hydrogen Powered Train) -এর যাত্রার সূচনা করবেন।               





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *