Headlines

July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের


সৌভিক মজুমদার, কলকাতা : কালীঘাট তৃণমূলের  ( Kalighat TMC ) ২১ জুলাইয়ের ( 21 July ) সভাস্থলের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট ( Calcutta High Court )। আদালতের অনুমতি নিয়ে কর্মসূচি হওয়া সত্ত্বেও নিরাপত্তা নিয়ে অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একইসঙ্গে পুলিশকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, অশান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আদালতও এই অভিযোগে অত্যন্ত বিব্রত বলেও মন্তব্য করেন বিচারপতি। এদিন রাজ্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “আদালতের অনুমতি নিয়ে কর্মসূচি করার ক্ষেত্রেও যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?” আদালত নির্দেশ দিয়েছে, যুগ্ম পুলিশ কমিশনারকে (Joint Commissioner of Police) ব্যক্তিগতভাবে সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করতে হবে।

একুশে জুলাইয়ের আগের রাতে ‘কালীঘাট-তৃণমূল’-এর সভাস্থলে হামলার অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে বসে থাকেন তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে ‘কালীঘাট-তৃণমূল’-এর সভাস্থলের কাছে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়, মাইকের তার খুলে দেওয়া হয় বলে তাঁর অভিযোগ। খবর পেয়ে রাতেই সেখানে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন, ডেরেক ও ব্রায়েনরা। এরপর সভাস্থলে নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করে কালীঘাট তৃণমূল।  আবেদনের প্রেক্ষিতে সভাস্থলের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করার ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশ্ন তুললেন বিচারপতি। তিনি বলেন, অশান্তি হতে পারে এই আশঙ্কা আদালতও প্রকাশ করেছিল। আদালত এই অভিযোগে অত্যন্ত বিব্রত। যুগ্ম কমিশনারকে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন বিচারপতি। 

মামলার পরবর্তী শুনানি বেলা ১১টা ৩০ মিনিটে হবে। আদালতের নির্দেশের পর পুলিশ প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর থাকবে সকলের।  

এদিন সভাস্থল থেকেও এই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কৃতজ্ঞতা জানাই আলাদতের কাছে। তাদের অনুমতিতে এই মিটিংটা হচ্ছে।

আরও পড়ু ন ২১ জুলাই শুভেন্দুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল’ এখন ‘আফশোস’ করছেন ফিরহাদ !                        

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *