Headlines

Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান



নয়াদিল্লি : NEET – UG র প্রশ্ন ফাঁস
নিয়ে আন্দোলনের ঝাঁঝ ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তেও। পরিস্থিতি সামাল দিতে একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র। বারবার বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় – অটল। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে রাজধানী শহরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে একাধিক বড় পদক্ষেপ করেছে সরকার। এবার সপ্তাহান্তে দিল্লিতে সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার।

শহরের সমস্ত মদের দোকান সপ্তাহান্ত পর্যন্ত রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার আচমকাই নির্ধারিত সময়ের আগেই মদের দোকান বন্ধ হয়ে যাওয়ায় অনেক ক্রেতাকে খালি হাতে ফিরতে হয়সাধারণত দিল্লিতে মদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। দিল্লি সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “চলমান পরিস্থিতি এবং যন্তর মন্তরে হওয়া প্রতিবাদের বিষয়টি বিবেচনা করে পুলিশের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেসপ্তাহান্ত পর্যন্ত দোকানগুলি রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।”

অন্যদিকে , প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের আবহে পদক্ষেপ নিয়েছে NEET-এর নিয়ামক সংস্থা ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। বরখাস্ত করা হয়েছে ৪৭ জন আধিকারিককেকয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা হল NEET । আর সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার উঠছে প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক অভিযোগ। যার জেরে বাতিল হচ্ছে পরীক্ষা। জলে যাচ্ছে যোগ্য় ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি। ভবিষ্য়নিয়ে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, সংশয়। এই হতাশাই এবার দেশজুড়ে চূড়ান্ত ক্ষোভের চেহারা নিয়েছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের।  

প্রশ্ন উঠছে, NEET-এর নিয়ামক সংস্থা NTA অর্থাৎ ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও। লাগাতার এই আন্দোলনের আবহে পদক্ষেপ নিল NTA । বরখাস্ত করা হল ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ৪৭ জন আধিকারিককে। কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে পঞ্চায়েতিরাজ মন্ত্রকে পাঠানো হয়। এবার NTA-র ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হল।                                



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *