
মিষ্টি চেহারার জন্য নজর কেড়ে আসছেন বরাবরই। মিউজিক ভিডিও-য় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন যেমন, পর পর ছবিতেও কাজ করেছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়।

তবে বলিউড অভিনেত্রী নৌহিদ সাইরুসীর ব্যক্তিগত জীবন কোনও দিনই সেভাবে চর্চিত নয়। তবে ৪০ পেরিয়ে এবার মুখ খুললেন নৌহীদ। সোশ্যাল মিডিয়াতেই মুখ খুললেন। নৌহীদ জানিয়েছেন, বহু বছর ধরেই তাঁকে প্রশ্নবাণে বিদ্ধ হতে হচ্ছে। কেন কোনও সন্তান নেই, জানতে উৎসুক অনেকেই। এতদিন পর জবাব দিতে প্রস্তুত তিনি।

নৌহীদ জানিয়েছেন, বহু বছর ধরেই তাঁকে প্রশ্নবাণে বিদ্ধ হতে হচ্ছে। কেন কোনও সন্তান নেই, জানতে উৎসুক অনেকেই। এতদিন পর জবাব দিতে প্রস্তুত তিনি।

২০১৭ সালে রুস্তম কন্ট্র্যাক্টরের সঙ্গে বিয়ে হয় নৌহীদের। তিনি জানিয়েছেন, প্রথম বার যখন সন্তানধারণ করেন তিনি, নতুন জীবনের কথা ভেবে বেশ উৎসাদী ছিলেন।

কিন্তু গর্ভপাতের জেরে স্বপ্ন ভঙ্গ হয়ে নৌহীদের। তিন মাসের গর্ভাবস্থা চলছিল। সেই সময়ই গর্ভপাত হয়ে যায়। তিনি রুটিন চেক আপের জন্য গিয়েছিলেন। সেখানেই গর্ভপাত হয়ে গিয়েছে বলে জানতে পারেন।

নৌহীদ বলেন, ‘ডাক্তার বলছিলেন,বাড়ি গিয়ে পরিবারকে জানান। চেকআপনের জন্য গিয়েছিলাম, যাতে সন্তানের হৃদস্পন্দন শুনকে পাই। কিন্তু কোনও হৃদস্পন্দন ছিল না’।

সেই সময় পরিবারের লোকজনই সামলান নৌহীদ এবং রুস্তমকে। পোষ্য জোজোকে সেই সময়ই দত্তক নেন তাঁরা। তবে মনের জোর হারাননি।

নৌহীদ জানিয়েছেন, এর পর করোনার সময় ফের সন্তানধারণ করেন তিনি। দ্বিতীয় বারের চেষ্টায় মা হতে চলেছেন বলে আশায় বুক বেঁধেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় বারও গর্ভপাত হয় তাঁর।

বার বার একই ঘটনা ঘটায় জীবনকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেন নৌহীদ এবং রুস্তম। মা-বাবা হওয়ার চেয়ে জীবনের উদ্দেশ্য খুঁজতে শুরু করেন তাঁরা। তাঁদের চারপাশ, পৃথিবীর সবকিছু যে দ্রুত বদলে যাচ্ছে, তাও বুঝতে পারেন।

নৌহীদ জানিয়েছেন, ইচ্ছে করেই IVF-এর দিকে এগোননি তাঁরা। সন্তান যদি পৃথিবীতে আসেই, তা প্রাকৃতিক উপায়েই হওয়া উচিত বলে মনে হয়েছিল তাঁর। ভবিষ্যতে যদি মনের পরিবর্তন ঘটে, সেই কথা মাথায় রেখে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন নৌহীদ। তবে আপাতত পশুপাখিদের নিয়ে, তাদের সেবা করেই খুশি নৌহীদ এবং তাঁর স্বামী।
Published at : 02 Aug 2026 07:06 PM (IST)
