তৃণমূল সদস্যদের সমর্থনে বাঁকুড়া ১ নম্বর জগদল্লা পঞ্চায়েত দখল বিজেপির। পালাবদলের পর গঙ্গাজল দিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধকরণ। নবনির্বাচিত প্রধান শ্যামলী চেল এবং উপপ্রধান উত্তম মহাদানিকে চেয়ারে বসালেন বিজেপির জেলা নেতৃত্ব।
গত পঞ্চায়েত নির্বাচনে জগদল্লা-২ গ্রাম পঞ্চায়েতের মোট ১৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৮টি আসন। পঞ্চায়েতে বিজেপি প্রার্থীরা জেতেন ৪টি আসনে, সিপিএম প্রার্থী জেতেন ১টি আসনে। তারপর তৃণমূলের নেতৃত্বেই চলছিল পঞ্চায়েত।
ভোটাভুটির দিন ১২ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ভোটাভুটিতে তৃণমূলের ৭ জন সদস্য এবং সিপিএমের ১ জন সদস্য বিজেপিকে সমর্থন করেন বলে দাবি স্থানীয় বিজেপির। তৃণমূলে জেলা নেতৃত্বের অভিযোগ, জোর করে পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে বিজেপি। বিজেপির দাবি, ভোটাভুটির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতেই পঞ্চায়েতের দখল পরিবর্তন হয়েছে।
Nandigram TMC Candidate: “তৃণমূল মানেই তো Mamata Banerjee”, বললেন ‘কালীঘাট তৃণমূল’-এর প্রার্থী
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
