Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের


কলকাতা : আজ ২ অগস্ট রবিবার ভারী দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হবে আজ। অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া – এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কমলা সতর্কতা জারি হয়েছে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।                   

আজ অর্থাৎ ২ অগস্ট রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর – এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে এই তিন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এমনটাই জানিয়েছে, হাওয়া অফিস।                   

সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর 

৩ অগস্ট সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুরা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া – এই জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। ৪ অগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৫ অগস্ট ভারী বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো দমকা হাওয়া। হলুদ সতর্কতাও জারি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।                





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *