Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!


কলকাতা: যে সিরিজ, যে কাজ নিয়ে এত জল্পনা ছিল, অবশেষে শুরু হল শ্যুটিং। এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র প্রযোজনায় কাজ করছেন, অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এর আগেই শোনা গিয়েছিল, রাজের সঙ্গে দীর্ঘদিন পরে কাজ করতে চলেছেন মিমি। আর প্রকাশ্যে এল সেই ঝলক। তবে রাজ নয়, শুভশ্রীর প্রযোজনায় কাজ করছেন মিমি। শুরু হল, মিমির নতুন ওয়েব সিরিজের কাজ। সিরিজের নাম, ‘তাণ্ডব’। সোশ্যাল মিডিয়ায় সিরিজে নিজের চরিত্রের প্রথম লুক শেয়ার করে নিয়েছেন তিনি। তবে তাঁর মুখের অধিকাংশ অংশই ঢাকা ক্ল্যাপস্টিকে। ছবিতে দেখা যাচ্ছে, একটি সবুজ পোশাক পরেছেন মিমি। তাঁর চুল খোলা, কপালে ছোট্ট টিপ। কপালের এক দিক দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত।

শুভশ্রীর সিনেমায় মিমি!

এবার পুজোয়, দেবের সঙ্গে জুটি হিসেবে কাজ করছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ কথা কে না জানে যে, একটা সময়ে তাঁদের সম্পর্ক ছিল। দেব শুভশ্রীর রসায়ন পর্দায় যএমন জমজমাট ছিল, তেমনই ব্যক্তিগত জীবনেও একে অন্যের কাছের মানুষ ছিলেন তাঁরা। তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি বিবাহে। সম্পর্ক ভেঙে যায় দেব এবং শুভশ্রীর। এরপরে, পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। এই কথাও বহুল চর্চিত যে, একটা সময়ে সম্পর্কে ছিলেন রাজ এবং মিমি। সেই সময়ে রাজের পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন মিমি, তা জনপ্রিয়তাও পেয়েছিল। তবে শুভশ্রীর সঙ্গে বিয়ে হওয়ার পরে, আর রাজের ছবিতে দেখা যায়নি মিমিকে। তবে রাজ জানিয়েছিলেন, তেমন চিত্রনাট্য পেলে, তিনি মিমির সঙ্গে সিনেমা করতে চাইবেন। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, রাজের পরিচালনাতেই এই সিরিজ করতে চলেছেন মিমি। তবে আজ যখন মিমি এই সিরিজের ঘোষণা করলেন, তখনই স্পষ্ট হল যে, রাজ নয়, শুভশ্রীর পরিচালনায় এই  সিরিজে অভিনয় করবেন মিমি। 

অভিনেত্রী এই ছবি শেয়ার করে নিতেই, সোশ্যাল মিডিয়ায় ভালবাসা জানিয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ভীষণ খুশি।’ একটা সময়ে মিমি আর শুভশ্রীর সম্পর্ক ভাল ছিল না। তবে বেশ কিছু বছর ধরেই তাঁরা, সম্ভাব বজায় রেখে চলেন। ইউভান এবং ইয়ালিনির জন্মের পরে উপহার পাঠিয়েছিলেন মিমি চক্রবর্তী। একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং শুভশ্রীকে। আর এবার, শুভশ্রীর প্রযোজনায় কাজ করছেন মিমি। 

 

আরও পড়ুন: Narendra Modi: ‘আপনার সাফল্য কামনা করছি..’, প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *