ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক


উত্তর দিনাজপুর, ইসলামপুর : ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। জখম রামগঞ্জের রাজাভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। শিলিগুড়ি মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় জখম শিক্ষককে। পরে মৃত্যু হয় তাঁর। কী কারণে হামলা, কারা ঘটনার পিছনে জড়িত, খতিয়ে দেখছে পুলিশ। একজন শিক্ষকে কেন কেউ আচমকা এভাবে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করবে, তদন্ত করে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহত শিক্ষকের কোনও শত্রু ছিল কিনা, সাম্প্রতিক সময়ে কারও সঙ্গে কোনও রকমের ঝামেলায় তিনি জড়িয়েছিলেন কিনা, সবটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীর। জখম স্কুল শিক্ষকের পরিবারের লোকেদের সঙ্গেও কথাবার্তা বলছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা। 

৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা 

উত্তর দিনাজপুরের ইসলামপুরে সাতসকালে শ্যুটআউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন শিক্ষক। ঘটনা ঘিরে ইসলামপুরের মাদারিপুর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর,মোটরবাইকে করে স্কুলে যাওয়ার পথে নজরুল ইসলাম নামে রাজাভীম প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় উল্টোদিক থেকে আসা আরেকটি বাইকের আততায়ীরা। গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষক রাস্তায় লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। শিক্ষকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরে মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। কারা, কী কারণে হামলা চালাল? শিক্ষকের ওপর শ্যুটআউটে জড়িত কারা? সবদিক খতিয়ে দেখছে ইসলামপুর থানা। শিক্ষকের ওপর হামলায় জড়িতদের এখনও নাগাল পায়নি পুলিশ।                                                                       

গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে 

কয়েকদিন আগেই হাওড়ার লিলুয়ায় মদের আসরে চলেছে গুলি 

অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় 

হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে শ্য়ুটআউট হয়েছে সম্প্রতি। মদের আসরে চলেছে গুলি। জানা যায়, গুলিবিদ্ধ হন এক যুবক। জখম যুবক এলাকায় মালিঙ্গা বলে পরিচিত বলে খবর পাওয়া যায় পুলিশ সূত্রে। অভিযোগ, রাতে মদের আসর চলাকালীন দুই বন্ধুর মধ্য়ে বচসা হয়, আর তারপরই মালিঙ্গা নামের যুবককে লক্ষ্য় করে গুলি চালায় তারই মদের আসরের আরেক সঙ্গী। এই ঘটনার পর হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় জখম যুবককে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *