CJP on Gyanesh Kumar: ফের পথে নামছে ককরোচ জনতা পার্টি? এবার ইস্যু নির্বাচন কমিশন? ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, লিখলেন অভিজিৎ দীপকে


নয়াদিল্লি: প্রশ্নের মুখে দেশের নির্বাচন কমিশন। একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই নিয়ে এবার মাঠে নামার ইঙ্গিত দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। নির্বাচন কমিশনে সংস্কার ঘটানোর দাবিতে ফের রাস্তায় নামার ইঙ্গিত দিলেন অভিজির দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। (Cockroach Janta Party on Election Commission)

NEET প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রথম আন্দোলনে নামে CJP. শিক্ষামন্ত্রীর পদত্যাগ আদায় করেই ছাড়ে। বর্তমানে দেশের শিক্ষাব্যবস্থা, শিক্ষার পরিকাঠামো তদারকি করছে তারা। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। বলা হয়েছে, দেশের যাবতীয় সমস্যার সঙ্গে নির্বাচনের বড় যোগসূত্র রয়েছে। তাই বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে দেখছে তারা। (CJP on Gyanesh Kumar)

আরও পড়ুন: দিল্লিতে ফের ধর্ষণ, চাকরির টোপ দিয়ে মহিলার উপর নির্যাতন, ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ

SIR নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা এখন আতস কাচের নীচে। তাঁকে অপসারণ, তাঁর গ্রেফতারির দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ লেখেন, ‘নির্বাচন কমিশনের সংস্কার জরুরি। কাল দিল্লিতে সাংবাদিক বৈঠক। জ্ঞানেশ, ইটস ডান ব্রো’।

অন্য দিকে, সৌরভ জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করছে তারা। এই মুহূর্তে ‘ভারতের গণতন্ত্রকে হাইজ্যাক’ করে নেওয়ার চেয়ে বড় ইস্যু আর কিছু হতে পারে না। তাঁরা সাংবাদিক বৈঠক করে নিজেদের পরবর্তী পদক্ষেপ জানাবেন। সৌরভ লেখেন, ‘আমাদের ভোট চুরি হচ্ছে। নির্বাচন কমিশন যেখানে কম্প্রোমাইজ়ড, সেখানে আর কিছুই হওয়ার নেই’।

আরও পড়ুন: ‘বাংলা-বিহারের ভোট বাতিল করতে হবে’, SIR নিয়ে বড় বিতর্ক, তদন্তের দাবি তুললেন কপিল সিব্বল

একদিন আগেই নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের খবর সামনে এসেছে। ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’র রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যাতে বলা হয়েছে, তিন সদস্যের কমিশনে বাকি দুই কমিশনারকে অন্ধকারে রেখে একতরফা সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন জ্ঞানেশ। বাংলা এবং গোয়ায় SIR নিয়ে যে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে ‘বেআইনি’, ‘অননুমোদিত’ বলে উল্লেখ করেন অন্য দুই কমিশন। ১০ মাসে ১৪ বার লিখিত অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। মন্ত্রিসভার সচিবকে চিঠিও লেখেন তাঁরা। 

বিষয়টি সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। বিরোধীরা জ্ঞানেশকে গ্রেফতার করার দাবি তুলছেন। সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের দাবিও উঠছে। এমন পরিস্থিতিতি গণ আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরাও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। সেই আবহেই CJP ফের রাস্তায় নামার ইঙ্গিত দিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *