আবির দত্ত, কলকাতা : বরানগরে ফের দুর্ঘটনা। বালি বোঝাই লরির দৌরাত্ম্য। বেপরোয়া গতিতে যাচ্ছিল বালি বোঝাই লরিটি। সেই সময়েই ঘটেছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বনহুগলিতে বেশ কয়েকটি দোকানের মধ্যে, দোকান ভেঙে ঢুকে পড়ে লরিটি। বিটি রোড থেকে বনহুগলির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি দোকান। লরির চালককে আটক করেছে পুলিশ। বিটি রোডের কাছে বেপরোয়া লরির ধাক্কায় গুঁড়িয়ে গেল একের পর এক দোকান। চায়ের দোকান, ফুলের দোকান, স্টেশনারি দোকান – ৫টিরও বেশি দোকান একদম ভেঙেচুরে গিয়েছে। পুজোর আগে বড় ক্ষতি হয়ে গিয়েছে এই দোকানদারদের। ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানের দোকানদাররা। ঘাতক লরিটিকেও আটক করেছে পুলিশ।
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
কয়েকদিন আগে বরানগরে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা
কদিন আগে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ স্কুল পড়ুয়ার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনার জেরে বিটি রোডের একটা বড় অংশে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। ঘাতক ট্রাক চালককে পাকড়াও করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকটিকেও।
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
রাস্তার পাশে জড়ো করে রাখা স্টোন চিপস এড়িয়ে যেতে গিয়েই স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। বরানগরে বিটি রোডের উপর চোখের নিমেষে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। চলে গিয়েছে ২টি তরতাজা প্রাণ। জানা গিয়েছে, ডানলপের দিকে আসছিল একটি ট্রাক। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে, ট্রাকের গতি যথেষ্ট বেশি ছিল। অনন্যা বাস স্টপের কাছে রাস্তার পাশে জমা করে রাখা ছিল ইমারতি দ্রব্য। ট্রাকটি পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসছিল আরেকটি গাড়ি। আর এই দুইয়ের মাঝে পড়ে যায় স্কুটারটি। ২ পড়ুয়াকে নিয়ে তাদের বাবা স্কুলের দিকেই যাচ্ছিলেন। ডানলপের কাছে একটি ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চা দু’টি পড়ত বলে জানা গিয়েছে। ট্রাক এবং গাড়ির মাঝে স্কুটারটি পড়ে যাওয়ার পর আচমকাই স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকের চাকায় পিষে যায় স্কুটারটি। ঘটনাস্থলেই ২ স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর।
