টোকিও: কিছুদিন আগেই জাপানের সঙ্গে ঐতিহাসিক একটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছে ভারত। সেই ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল শ্রেয়স আইযারের নেতৃত্বাধীন দল। আর সেখানেই দেখা তিন বিহারের ক্রিকেটারের পূণঃর্মিলন। ঐতিহাসিক ম্যাচটির পর জাপান দলের আন্তর্জাতিক ক্রিকেটার অভিষেক আনন্দ ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষাণ ও বৈভব সূর্যবংশীর সঙ্গে ছবি তোলেন। ঈশান কিষাণ ভারতীয় দলের প্রতিষ্ঠিত নাম অন্য়দিকে, বৈভব সূর্যবংশী বিস্ময় কিশোর।
আসলে তিনজনেই বিহারের ছেলে। ঈশান ও বৈভব ভারতের হয়ে খেলেন। অন্য়দিকে আনন্দ জাপানের হয়ে খেলেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিষেক আনন্দ বলেন, ‘ভিন্ন জার্সি, একই শিকড়। ক্রিকেটের সুতোয় বাঁধা বিহারের ছেলেরা।’
বিহারের পাটনায় বেড়ে ওঠা অভিষেক আনন্দের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে জাপানের হয়ে খেলছেন।
