Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের


কলকাতা : ‘আবাস প্লাসের মাধ্যমে যাঁরা পাকা বাড়ি পেতে চান, তাঁরা আবেদন জানান’, সোশ্যাল মিডিয়ায় এই আবেদন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘আড়াই মাস ধরে গ্রামে-গঞ্জে লোক পাঠিয়ে সার্ভে করা হচ্ছে। কিন্তু তবু আমাদের মনে হয়েছে এখনও কিছু লোকের বাড়িতে হয়তো সার্ভে করতে লোক যায়নি। আগামী ১৫ তারিখ এই সার্ভে শেষ হচ্ছে। সেই জন্য যাঁরা যাঁরা এমন আছেন যাঁদের বাড়িতে এখনও সার্ভে হয়নি তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে আবেদন জানান।’ সরকারের প্রয়াস সফল করার জন্য সাধারণ মানুষের থেকে সহযোগিতা চেয়েছেন মন্ত্রী ঘোষ দিলীপ ঘোষ। 

‘যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে’, রাজ্যে ফের গ্রেফতার ‘পাক-জঙ্গি’, সজল ঘোষের নিশানায় কে ? 

বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ 

ফেসবুক এবং এক্স মাধ্যমে ভিডিও পোস্ট করে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। সেখানে আবেদন জানাতে হবে। ব্যক্তির নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠাতে হবে। একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে হবে জানা নেই। সেক্ষেত্রে অনেক বঞ্চিত থেকে যেতে পারেন। তাই যাঁদের বাড়িতে এখনও সার্ভে হয়নি, তাঁদের যত দ্রুত সম্ভব আবেদন জানাতে হবে। এই কথাই বলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। কারও যদি স্মার্টফোন না থাকে তাহলে আশপাশের পরিচিত কারও ফোন থেকেও আবেদন করা যাবে। ইমেলে নিজের নাম, গ্রামের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে। সরকারের তরফে লোক পাঠিয়ে সার্ভে করা হবে। যোগ্যরা ঘর পাওয়ার উপযুক্ত হিসেবে বিবেচ্য হবেন। আবেদন করলে সরকারের তরফেই খোঁজ করে নেওয়া হবে। যাঁরা আবেদন করবেন, তাঁদের ফোন নম্বরও প্রয়োজন। 

অন্নপূর্ণা যোজনা 

আপনার যদি ৩ কক্ষ বিশিষ্ট বাড়ি থাকে, তাহলে কি আপনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন? টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে? ১২ অগস্ট বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই প্রসঙ্গে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্রামীণ এলাকায় ৩ কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা। অন্যদিকে, ৭টি কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি পরিমাণে জমির মালিকানা থাকলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। পৌর ও গ্রামীণ এলাকায় জমির মালিকানার পরিমাণ সংক্রান্ত বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে গ্রামীণ মহিলারা আরও বেশি সংখ্যায় অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, মুখ্যমন্ত্রীর বার্তা থেকে তেমন ইঙ্গিতই পাওয়া গিয়েছে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *