Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?


August Dry Days : অগাস্ট মাস শেষ হতে এখনও অনেকদিন বাকি। স্বাধীনতা দিবস ছাড়াও অগাস্টে রয়েছে অনেক অনুষ্ঠান। এই দিনগুলিতে দেশের অনেক জায়গায় সম্পূর্ণ ‘ড্রাই ডে’ ঘোষণা করা থাকে। চাইলেও আপনি এই দিন মদের দোকান খোলা পাবেন না।

১৫ অগাস্ট কোন কোন জায়গায় ড্রাই ডে
একটা বিষয় মাথায় রাখবেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ অগাস্ট বরাবরই ড্রাই ডে বা মদের দোকান বন্ধ থাকে। এই সময় আপনি, বার , পাব, রেস্তোরাঁ এমনকি খুচরো দোকান বা ওয়াইন আউটলেটও খোলা পাবেন না। 

কেন ঘোষণা করা হয় ‘ড্রাই ডে’
সাধারণত স্থানীয় প্রশাসন জাতীয় ছুটির দিনে ড্রাই ডে ঘোষণা করে থাকে। এ ছাড়াও ধর্মীয় উৎসব, কোনও বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে ড্রাই ডে ঘোষণা করে থাকে সরকার। এই নির্দিষ্ট দিনগুলি শান্তিপূর্ণভাবে পালন করে তথা আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।  

সাধারণত কোন-কোন ডে ড্রাই ডে
দেশে স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী ড্রাই ডে হিসেবে পালন করা হয়। এই সবকটি দিনই জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে। এর বাইরে কেন্দ্রীয় ও রাজ্য় সরকার বিশেষ অনুষ্ঠান, ধর্মীয় উৎসব ও নির্বাচনের ভিত্তিতে কোনও অঞ্চলে ড্রাই ডে ঘোষণা করতে পারে। নির্বাচনের সময় ড্রাই ডে হিসাবে ঘোষণা করা হয়।

অগাস্টে কবে কবে ‘ড্রাই ডে’ রয়েছে ?
 ১৫ অগাস্টে স্বীধানতা দিবস উপলক্ষে দেশের সব জায়গায় ড্রাই ডে থাকে। এই সময় আইন অনুসারে, কোনও মদের দোকান , পাব, রেস্তোরাঁয় মদ পাওয়া যাবে না। 
২  ২৫/২৬ অগাস্ট ইদ-এ-মিলাদ, মিলাদুন নবির দিনে অনেক রাজ্য়ে ড্রাই ডে পালন করা হয়। কেরলে যেমন ২৫ অগাস্ট ড্রাই ডে থাকে। রাজ্যের আবগারি দফতর ঘোষণা করে এই ড্রাই ডে। 

সেপ্টেম্বরে কবে রয়েছে ড্রাই ডে
৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন অনেক রাজ্যে ড্রাই ডে হতে পারে। সেই ক্ষেত্রে এই দিন মদের দোকান খোলা থাকবে না ওই রাজ্যে। কোথাও বিক্রি করা যাবে না মদ। তবে এটা পুরোপুরি সেই রাজ্যের আবগারি দফতরের নির্দেশিকার ওপর নির্ভর করে।
১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষ্যে মাহারাষ্ট্র কর্ণাটকে ড্রাই ডে থাকে। 
২৫ সেপ্টেম্বর মহারাষ্ট্রে অনন্ত চতুর্ধশী উপলক্ষ্য়ে ড্রাই ডে পালন করা হয়। 

 আরও পড়ুন : বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে ‘ধমক’ দিল সরকার

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *