লিসবন: দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়কে বিয়ে করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বহুল চর্চিত সেই বিয়ে নিয়ে এখনও ফুটবল বিশ্ব আলোড়িত।
আর এর মাঝেই জল্পনা তৈরি হল রোনাল্ডোর পারিবারিক কোন্দলকে ঘিরে। বলাবলি হচ্ছে, রোনাল্ডোর বিয়ের খবর জানতেনই না তাঁর মা ও বোনেরা! রোনাল্ডো-জর্জিনার বিয়ের ৩০ সেকেন্ড আগে নাকি তা জানতে পারেন রোনাল্ডোর মা ও পরিবারের সদস্যরা!
রোনাল্ডো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান ছিল ভীষণই গোপনীয়। শোনা গিয়েছে, রোনাল্ডো, জর্জিনা ছাড়া শুধু রোনাল্ডোর সন্তানেরা ছিলেন সেই অনুষ্ঠানে। রোনাল্ডোর মা ডলোরেস অ্যাভেইরো ও বোনেরা কেউই বিয়ের অনুষ্ঠানে ছিলেন না। পরে এক পর্তুগিজ সঞ্চালক জানান যে, রোনাল্ডো-জর্জিনা যে বিয়ে করছেন, তা নাকি তাঁর মা-বোনেরা জানতে পারেন ৩০ সেকেন্ড আগে।
দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ়। ১১ অগাস্ট নিজেদের বিবাহের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে সকলকে জানান এই দম্পতি।
এক অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠানে রোনাল্ডো ও জর্জিনা নিজেদের বিয়ে সারেন। তাঁদের পাঁচ সন্তানই সেই বিয়েতে উপস্থিত ছিল। এছাড়া পরিবারের পাশাপাশি রোনাল্ডো স্পোর্টিং লিসবনের সময়কার বন্ধু মিগুয়েল, জর্জিনার বোন ইভানারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে কোনও সেলিব্রিটি, এমনকী নিজের জাতীয় দলের সতীর্থদেরও এই অনুষ্ঠানে ডাকেননি রোনাল্ডো।
এই দম্পতির বিবাহে নাকি একটি বিশেষ চুক্তি রয়েছে বলে শোনা যাচ্ছে। চুক্তিটির নাম ‘separation of property’। রিপোর্ট অনুযায়ী দুইজনের বিবাহ নাকি এই চুক্তির অধীনেই সম্পন্ন হয়েছে। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে রোনাল্ডো এবং জর্জিনা যাতে বিয়ের আগে বা পরে নিজেদের সম্পত্তি, আয়, বিনিয়োগের উপর সম্পূর্ণ অধিকার রাখতে পারেন এবং সেই নিয়ে কোনও দ্বিধা, দ্বন্দ্ব না থাকে, সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
পর্তুগিজ আইন অনুযায়ী, এই ধরনের ধারা অনুযায়ী ভবিষ্যতে যদি রোনাল্ডো ও জর্জিনা কোনও সময় বিচ্ছেদ হয়ও, সেক্ষেত্রেও তাঁদের সম্পদ, সম্পত্তি সাধারণ নিয়ম অনুযায়ী ভাগাভাগি হবে না। এই ধারা অনুযায়ী রোনাল্ডোর চুক্তি থেকে প্রাপ্ত অর্থ, তাঁদের বাণিজ্যিক বিনিয়োগ, আল নাসের থেকে প্রাপ্ত বেতন বা তাঁর হোটেল চেন প্রাপ্ত আয় সবটাই কেবল রোনাল্ডোরই থাকবে।
পর্তুগিজ এক ম্যাগাজ়িনের দাবি অনুযায়ী তাঁদের বিয়ের সময় এমন বেশ কিছু ধারায় দুইজন সই করেছেন, যা তাঁদের বিচ্ছেদ হলে কার্যকর হবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার… ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
