Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, উঠল সাংসদ পদ খারিজের দাবি


অরিত্রিক ভট্টাচার্য, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সনৎ ঝা, কলকাতা:  নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজ। প্রতিবাদে মৌলালিতে প্রদেশ সভাপতির নেতৃত্বে, মিছিল করল কংগ্রেস। অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবি তুলেছেন তাঁরা। 

আরও পড়ুন, “রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই

দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য় করেছেন বিজেপির রাজ্য়সভার  সাংসদ অনন্ত মহারাজ। এই মন্তব্য় ঘিরে নিন্দার ঝড় উঠেছে। অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে এবার মিছিল করল কংগ্রেস। শনিবার, মৌলালিতে, প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রতিবাদ মিছিলে যোগ দেন নেতা-কর্মীরা। একবার নয়, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বারবার চূড়ান্ত অবমাননাকর মন্তব্য় করেছেন বিজেপির রাজ্য়সভার এই সাংসদ।

বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলেন, নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ, বন্দুক ধরেছিল কি না? তাহলে সে দেশদ্রোহী তো? দেশদ্রোহী তো? দেশ স্বাধীন করেছে।..কেউ বলে শিরায় শিরায় নেতাজি। নেতাজি  তোমার কোথায় আছে DNA টেস্ট করা হবে। নেতাজি একজন ওয়ার ক্রিমিনাল। এনিয়ে কঠোর ব্য়বস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী।এরপর, প্রবল চাপের মুখে সুর নরম করেন বিজেপির রাজ্যসভার সাংসদ। অনন্ত মহারাজ বলেন,নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্য়ের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে বিরোধীরা এখনও অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্য়বস্থার দাবিতে সরব।কুণাল ঘোষ বলেন, অনন্ত মহারাজ প্রসঙ্গে রাজ্য়সভার সাংসদ পদ খারিজ করা হোক। বিজেপি যদি সত্যিই নেতাজীকে সম্মান দিতে চায় তাহলে বহিষ্কার করুক। জবাব দিয়েছে বিজেপিও। 

 নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য়ে যখন তোলপাড় রাজনীতি, তখন পুরনো ভুলের কথা মেনে নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।বামফ্রন্ট চেয়ারম্য়ান  বিমান বসু বলেন,আমরা ভুল করেছিলাম নেতাজিকে নিয়ে যা বলেছি। এর মধ্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের করেছে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, গত ৭ তারিখ করা ফরওয়ার্ড ব্লক নেতা গোপাল দে-র অভিযোগের ভিত্তিতে FIR দায়ের হয়েছে। Bharatiya Nyaya Sanhita বা BNS-এর ১৯৬ ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, ২৯৯ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং ৩৫৩ গুজব ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে রুজু হয়েছে মামলা। 
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *