কলকাতা: ১৭ অগস্ট থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু প্রথম দিনই সকলে পাবেন না, সেই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ১৭ অগস্ট থেকে দেওয়া শুরু করবে অর্থ দফতর, তারপর কয়েদিনের মধ্যেই সকলকে দিয়ে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা। আর ১৬ অগস্ট নবান্ন থেকে তিনি জানালেন ঠিক কারা টাকা পাবেন ১৭ তারিখ।
আরও পড়ুন: বিজেপি সরকারের ১০০ দিন, “বিস্তারিত বক্তব্য কালই…”, আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ১০ জুলাই পর্যন্ত যাঁদের যাচাই হয়ে গিয়েছে, তাঁরা ১৭ অগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এ ছাড়াও তিনি জানালেন, অন্নপূর্ণা যোজনার অনেক নিয়ম শিথিল করা হয়েছে। এর ফলে, প্রায় ৯০ শতাংশ মানুষই পেয়ে যাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকাও
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, “১০ জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাঁদের হয়েছে, তাঁদের টাকা আগামিকালই ট্রান্সফার হয়ে যাবে। আর, ১০ জুলাইয়ের পর যাঁরা আবেদন করেছেন পোর্টালে তাঁদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারিনি। অতএব ম্যাক্সিমামটাই হয়ে গিয়েছে, আমরা দেখেছি।”
এ ছাড়াও মানুষের অভাব অভিযোগ নিয়েও তিনি এদিন কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, “জুলাই মাসে যে ১ কোটি ১৯ লক্ষ পেয়েছিলেন। তাতে যে অনেকের ক্ষোভ ছিল। এখানে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই ৫০ শতক জমির যে বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা, গ্রাম সব জায়গায় ছিল। এখন গ্রাম, পৌরসভা সবটা শিথিল করে দেওয়া হয়। ৭ টি পৌর নিগম এলাকা বড় দিয়ে বাকিয়েডর শিথিল করে দেওয়া হয়। তারপর ৩ কক্ষ বিশিষ্ট বাড়ি, মূলত গ্রামীণ এলাকা ও ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়েছে। তা ছাড়া অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গোলমাল ছিল। সেগুলো শুধরে নিয়ে মোটামুটি একটা, আমাদের বিশ্বাস ৯০ শতাংশ মানুষ পাবেন।”
