Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি


Job Loss In Oracle : হাতে নেই আর বেশি সময়। এখনই চাকরি-বাকরি না খুঁজলে হঠাৎ সমস্যা বাড়তে পারে। অন্তত সেরকমই রিপোর্ট পাওয়া যাচ্ছে। আইটি সেক্টরে ফের বড় ধাক্কা খাবেন কর্মীরা। বিশ্বের নামী আইটি কোম্পানি ওরাকল করতে চলেছে এই বড় ছাঁটাই। ইতিমধ্য়েই ম্যানেজারদের কাছে কর্মীদের সম্পর্কে চাওয়া হয়েছে রিপোর্ট।  

মার্চেই সকাল ৬ টার আগেই এসেছিল ছাঁটাই ইমেল
এর আগে মার্চে ১০,০০০ কর্মী ছাঁটাই করেছিল কোম্পানি। সেবার সকাল ৬ টার আগেই এসেছিল ওরাকলের ছাঁটাই মেল। সকালে ঘুম থেকে উঠেই কর্মীরা জানতে পেরেছিল চাকরি গেছে। যেখানে লেখাছিল, কোম্পানি আপনার পদটি রাখছে না। সেই সকালেই সিস্টেম অ্য়াকসেস বন্ধ করে দেওয়া হয়েছিল কর্মীদের। এবারও সেরকম কিছু করতে চলেছে কোম্পানি। অন্তত তেমনই বলছে রিপোর্ট।

কোন দিন আসতে পারে এই ইমেল
শোনা যাচ্ছে, ১ সেপ্টেম্বরের আগেই এই মেল ঢুকতে পারে কর্মীদের ইনবক্সে। সেই ক্ষেত্রে সকাল ৬টার আগেই ঢুকে যেতে পারে এই মেল। ইতিমধ্যেই ২১,০০০ চাকরি ছাঁটাই করেছে কোম্পানি। এবার নতুন করে হাজার-হাজার কর্মীর চাকরি যাবে বলে খবর। ৩১ মের আগে এই চাকরি ছাঁটাই করেছিল ওরাকল। কোম্পানি বিশ্বে এখন ১,৬২,০০০ কর্মী থেকে বর্তমানে ১,৪১,০০০ কর্মী নিয়ে কাজ করছে। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের বাজারে চলে আসায় এই কর্মী ছাঁটাইয়ের পথে বার বার হাঁটছে ওরাকল।

কেন চাকরি ছাঁটাইয়ের পথে কোম্পানি ?
কোম্পানির আর্থিক পরিসংখ্যান বলছে, ২০২৬ অর্থবর্ষে ওরাকল তার পরিকাঠামো নির্মাণে ৫৫.৭ বিলিয়ন ডলার খরচ করেছে। এর মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে, AI ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে। এ ছাড়াও ঋণ ও অন্যান্য খরচে কোম্পানির ১.৮৪ বিলিয়ন ডলার গেছে। সেই কারণেই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে কোম্পানির কস্ট বাঁচাচ্ছে ম্য়ানেজমেন্ট। 

কোন কোন ক্ষেত্রে চাকরি যাবে ?
বিজনেস ইনসাইডারের রিপোর্ট উদ্ধৃত করে সম্প্রতি NDTV এই বিষয়ে একটি খবর করেছে। যেখানে বলা হয়েছে, ইতিমধ্যেই ম্যানেজারের কাছে প্রতি বিভাগের একটি তালিকা তৈরি করতে বলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে অনেক টিমের দুই সংখ্যার বেশি শতাংশে হবে ছাঁটাই। তবে সূত্র জানাচ্ছে, এখনও কত শতাংশের বেশি কর্মী ছাঁটাই হবে, সেই বিষয়ে ম্যানেজমেন্টের তরফে কোনও স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

মনে রাখতে হবে, এই ছাঁটাই জল্পনা নিয়ে এখনও ওরাকলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। শোনা যাচ্ছে, শীঘ্রই এই বিষয়ে কিছু বলতে পারে কোম্পানি। তবে এই টেক কোম্পানিগুলির মধ্যে ওরাকল একা এই পথে হাঁটছে এমনটা নয়। এর আগে মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ক্লাউডের মতো কোম্পানিও বহু কর্মী ছাঁটাই করেছে। মূলত, AI নির্ভর প্রযুক্তি আনার কারণেই এই ছাঁটাই পর্ব বাড়ছে।  

আরও পড়ুন : ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *