Sukanta Majumdar: পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন, “কোনও তথ্য নেই”


কলকাতা: কলকাতা পুরসভায় নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে কি বিজেপি একা লড়াই করবে নাকি জোট বন্ধবে NCPI-এর সঙ্গে? এই নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, এখনও পর্যন্ত তাঁর কাছে যে তথ্য রয়েছে, সেই অনুযায়ী কোনও জোট বা জোটের সম্ভাবনা সম্পর্কে কোনও তথ্য নেই।

আরও পড়ুন: নেপালে হড়পা বান, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে NDRF, জারি হাই অ্যালার্ট, জল ভারতে ঢুকলেই…

সুকান্ত মজুমদার বলেন, “এখনও পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, সেই অনুযায়ী কোনও জোট বা জোটের সম্ভাবনার কথা আমার জানা নেই। এবার স্বাভাবিকভাবে পরবর্তী সময়ে যদি দল কোনও রকম সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অনুসারে কাজ হবে।” 

তিনি আরও বলেন, বিজেপিতে কোনও কিছুই কোনও একজন ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী হয় না। “মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় রাজ্য সভাপতি আছেন। আমি আমাদের রাজ্য সভাপতির অনুযায়ী যদি বলি তাহলে, মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে আমরা পশ্চিমবঙ্গে এভাবে ক্ষমতায় এসেছি, আমরা একা লড়াই করেছি।” ফলে, তবে ভবিষ্যতে বিজেপি কারও সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত দল নিলে, সেটিও দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে।

জোট সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে সুকান্ত মজুমদার বলেন, এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বললেই সবচেয়ে আপডেট তথ্য পাওয়া যাবে। তিনি বলেন, “এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হচ্ছেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে এই প্রসঙ্গে কোনও তথ্য প্রয়োজন হলে তা মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সব থেকে আপডেটেড তথ্য পাওয়া যাবে। আমার কাছে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই।”

নিজের নির্বাচনী দায়িত্বের প্রসঙ্গে তিনি বলেন, তাঁর দায়িত্ব হচ্ছে নির্বাচন ইনচার্জ হিসেবে দলের নির্বাচন পরিচালনা করা। কীভাবে নির্বাচন পরিচালনা করা হবে, সেই বিষয়গুলিও তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে। তবে জোটের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাঁর একার বিষয় নয়।

প্রার্থী বাছাইয়ের বিষয়টি শেষের দিকে আসবে বলেও জানান তিনি। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় নেতৃত্বের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সুকান্ত মজুমদার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *