Nepal Flash Flood: নেপালে ঘুরতে গিয়ে আপনার পরিবারের কেউ আটকে পড়েছে ? মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলেছে কন্ট্রোল রুম, রইল হেল্প লাইন নম্বর


কলকাতা: ফের ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ল নেপাল। হড়পা বানে ক্ষতিগ্রস্ত ৬টি জেলা। ভেসে গিয়েছে একাধিক সেতু ও বাড়ি। বহু মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে, রাজ্যের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের হাত এগিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ। 

আরও পড়ুন, নেপালে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর, খোঁজ মিলছে না ১৩৩ জন ভারতীয় পর্যটকের

হড়পা বানে ভাসল নেপাল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই নিখোঁজ শতাধিক ভারতীয়। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী  মোদি। হেল্প লাইন চালু করেছে রাজ্য। ইতিমধ্যেই ভবানী ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কারও আপনজন যদি নেপালে গিয়ে আটকে পড়ে থাকেন, বা তাঁদের কোনওধরণের সাহায্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাঁদেরকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সবভাবে চেষ্টা করা হবে। কঠিন সময়ে আপনাদের পাশে আছি বলে বিশেষ বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের। কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে হেল্প লাইন নাম্বার। 

রাজ্যের হেল্পলাইন নাম্বার, ০৩৩ ২৪৭৯ ৩৩১১ এবং ৯১৪৭ ৮৯০ ১৮১

নেপাল প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে হেল্পলাইন 
টোল ফ্রি ইমার্জেন্সি নম্বর – 1234
হটলাইন নম্বর 1144
এছাড়াও যোগাযোগ করা যাবে 9851289445 নম্বরে। 

নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসও চালু করেছে হেল্পলাইন 
নম্বরগুলি হল +977 985 131 6807
+977 970 910 7500

 হড়পা বানে ক্ষতিগ্রস্ত  ৬টি জেলা। ভেসে গিয়েছে একাধিক সেতু ও বাড়ি। হড়পা বানে বিধ্বস্ত হল নেপালের রাসুয়া সহ ৬ জেলা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যুর খবর। বিপর্যয়ের পর নিখোঁজের সংখ্যা অন্তত ৭৫০। খোঁজ মিলছে না নেপালে ঘুরতে যাওয়া ১৩৩ জন ভারতীয়র। আরও বহু বিদেশি পর্যটক নিখোঁজ। জানা গিয়েছে, এর মধ্যে আমেরিকার ৪৭, ব্রিটেনের ৩৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি খোঁজ মিলছে না অস্ট্রেলিয়ার ৩৪ ও কানাডার ২৪ জন নাগরিকের। নেপালের সেনা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

উল্লেখ্য, কাঁকসা থানা এলাকার তপোবন সিটিতে থাকেন অরিন্দম গঙ্গোপাধ্য়ায় ও তাঁর স্ত্রী মৌসুমী গঙ্গোপাধ্য়ায়। পরিবার সূত্রে দাবি, গত ২১ তারিখ একটি এজেন্সির সঙ্গে কৈলাস, মানস সরোবরের উদ্দেশে রওনা দেন তাঁরা। গতকাল নেপালে বিপর্যয়ের খবর মেলার পর বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁদের। ট্রাভেল এজেন্সি সূত্রে দাবি, উদ্ধার করা হয়েছে মৌসুমী গঙ্গোপাধ্য়ায়কে। কিন্তু অরিন্দম গঙ্গোপাধ্য়ায়ের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *