Footballer Retirement: মেসির অবসরের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অবসর ঘোষণা আরও এক তারকা ফুটবলারের


মাদ্রিদ: গতকালই অবসর ঘোষণা করেছিলেন লিওনেল মেসি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আরও এক মহাতারকা ফুটবলার। তিনি জার্মানির অ্যান্টনিও রুডিগার (Antonio Rudiger)। 

২০১৪ সালে জার্মানির হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন তারকা ডিফেন্ডার। তারপর এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। জাতীয় দলের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। তবে আর নয়। এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান ফুটবলার। প্যারাগুয়ের বিরুদ্ধে এ বারের বিশ্বকাপে রাউন্ড অফ ৩২-র ম্যাচই তাঁর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল।                                 

আরও পড়ুন:- কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল 

নিজের অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে রুডিগার বলেন, ‘খানিক ভাবনাচিন্তা করার পর আমার জাতীয় দল থেকে সরে দাঁড়িয়ে তরুণদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে বলে আমার মনে হয়। ২০১৪ সালে আমি যখন প্রথমবার জার্মানির জার্সি গায়ে চাপিয়েছিলাম তখন আমি ভাবতেও পারিনি যে জাতীয় দলের হয়ে আমি ৮৬টি ম্যাচ খেলব। যদিও শেষ টুর্নামেন্টে সাফল্য আসেনি এবং আমাদের বেশ কিছু হতাশাজনক হারের যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তবে এই অধ্যায়টা আমার জন্য বিশেষ অনুভূতির ছিল। এটা আমার চিরজীবন মনে থাকবে।’              

 

ক্লাব ফুটবলে একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, এফ এ কাপসহ বহু ট্রফি জিতেছেন। কিন্তু জাতীয় দলের হয়ে তিনি তেমন সাফল্যই পাননি। জার্মানি জাতীয় দলের হয়ে ট্রফি বলতে তাঁর ঝুলিতে কেবল ২০১৭ সালের কনফেডারেশনস কাপই রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিজের ক্লাবের হয়ে ফুটবল খেলায় সম্পূর্ণ মনোনিবেশ করার কথাই জানান টনি রুডিগার।             





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *