Marcos Llorente: খেতাব জয়ের মাস দু’য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা


মাদ্রিদ: দিন কয়েক আগেই বিশ্বকাপ (FIFA World Cup 2026) জিতেছেন। বিশ্বকাপে স্পেনের (Spain Football Team) হয়ে কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচসহ তিন তিনটি ম্যাচে মাঠেও নেমেছিলেন। তবে মাত্র ৩১ বছর বয়সে সেই ফুটবলারই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন। কথা হচ্ছে স্পেনের ফুটবলার মার্কোস লরেন্তের (Marcos Llorente)।

অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবল খেলা এই ফুটবলার ডিফেন্ড থেকে মিডফিল্ড, একাধিক পজিশনে অনায়াসে খেলতে পারেন। তিনি বিশ্বকাপের শুরুতে স্পেনের প্রথম পছন্দের ফুলব্যাকও ছিলেন। তবে আর নয়, ৩১ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লরেন্তে। নিজের সোশ্যাল মিডিয়া মারফত এই অবসরের কথা ঘোষণা করেন লরেন্তে।

মাত্র ছয় বছর আগে, ২০২০ সালে লরেন্তে স্পেনের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। দেশের জার্সিতে ২৭টি ম্য়াচ খেলেছেন তিনি। লা রোহার হয়ে ইউরো ২০২০ এবং ২০২২ সালের বিশ্বকাপের পর এ বারের বিশ্বকাপ, তিনটি মেগা টুর্নামেন্টের স্কোয়াডে ছিলেন তিনি। এবার বিশ্ব ফুটবলের সবথেকে বড় পুরস্কার জিতেই তিনি অবসর ঘোষণা করলেন। 

আরও পড়ুন:- মেসির অবসরের সিদ্ধান্তের পরেই লিওকে সম্মান জানাতে বিরাট ঘোষণা আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনের 

নিজের অবসর পোস্টে লরেন্তে স্বীকার করে নিচ্ছেন যে তাঁর হঠাৎ এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করবে এবং তাঁর হাতে আরও অনেক ম্য়াচ খেলার সময় ছিল। তিনি জানান, ‘আমি অনেক ভেবেচিন্তে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমার বয়স কম এবং আমি খাটা খাটনি চালিয়ে গেলে আরও বহু বছর এই জার্সি পরে মাঠে নামতে পারতাম। জানি অনেকেই আমার এই সিদ্ধান্ত বুঝতে পারবেন না এবং বাইরে থেকে আমি হলেও আমিও হয়তো বুঝতাম না। তবে এটা আমার ব্য়ক্তিগত সিদ্ধান্ত, যা অনেক ভাবনাচিন্তা করে, সর্বোপরি মনের কথা শুনে নেওয়া।’ 

অবশ্য লরেন্তে জানালেন তিনি এই সিদ্ধান্ত বহু আগেই নিয়ে নিয়েছিলেন। বিশ্বকাপে তাঁর সুযোগ পাওয়া না পাওয়া বা বিশ্বজয়ের উপর এই সিদ্ধান্ত নির্ভরশীল ছিল না। তিনি লেখেন, ‘আমাদের বিশ্বকাপ জয় বা বিশ্বকাপে আমার সুযোগ পাওয়ার উপর এটি নির্ভরশীল ছিল না, আমি আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এই কয়েক বছরে যে সকল লোকজন আমায় এবং আমার পরিবারকে এই অবিস্মরণীয় মুহূর্তগুলি সাক্ষী থাকার সুযোগ করে দিয়েছে, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সবটা, বিশেষত এই শেষ ৫২ দিনগুলি গ্রহণ করছি। দুরন্ত এক দল যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়েছে, তাদের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা এবং ইতিহাসের অঙ্গ হতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের।’  

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *