Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন…


কলকাতা: উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস। আজ নিউটাউনে প্রতিষ্ঠানের শিলান্য়াস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্টরা। মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, হরনাথ চক্রবর্তীরা এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন। 

এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর মুখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। প্রশংসার সুরে শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন, যিনি এই পুরো কর্মসূচির ঋতিক । সব জিনিসে একজন ঋতিক লাগে, পুরোহিত লাগে, পণ্ডিত লাগে । যেমন একটু আগে ভূমিপূজন আমরা করলাম ভারতীয় সংস্কৃতি মেনে। আমি মুখ্যমন্ত্রী পদে আসার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে গেছিলেন। সেই সময় প্রশ্ন উঠেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি রাজনীতিতে আসছেন? তিনি কি শুভেন্দু অধিকারী যে দল করেন সেই দলে নাম লেখাচ্ছেন? কত গল্প শোনা গিয়েছিল। আমি কালও বলেছি, আজও বলেছি, পরশুও বলব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সবে দায়িত্ব নিয়েছেন, আপনার কাছে আমার জন্য চাইতে আসেনি । উনি পদ্ম প্রাপক । ভারতবর্ষ ওঁকে স্বীকৃতি দিয়েছে । প্রসেনজিত চট্টোপাধ্যায়ের আর নতুন করে কিছু পাওয়ার নেই । তিনি এসেছিলেন মহানায়কের শতবর্ষ খুব সুন্দর করে পালন হোক এটা বলতে । আমি তাকে ধন্যবাদ জানাব।’ 

উত্তমকুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্যাস করেন। নিউটাউনে প্রতিষ্ঠানের শিলান্য়াস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন তিনি আরও বলেন, ‘মিঠুন চক্রবর্তীকে উত্তম কুমার ফিল্ম সেন্টারের কালচারাল অ্যাডভাইসর করা হচ্ছে। উত্তম কুমার ফিল্ম সেন্টারের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ। এই ফিল্ম সেন্টারের ৩ টি অংশ হবে। ফিল্ম সেন্টারে থাকবে সিনেমা হল, ওপেন এয়ার থিয়েটার। অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, পোস্ট প্রোডাকশন ল্যাবরেটরি ও স্টুডিও থাকবে।’                                           

জুলাই মাসের শুরুতে নবান্নে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই সময় নবান্ন থেকে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘টলিউড নিয়ে কথা হয়েছে৷ মহানায়ক উত্তম কুমারের বিষয় কথা হয়েছে৷  পশ্চিমবঙ্গের মানুষ এটুকু বিশ্বাস করুন, আমার সঙ্গে কারও কোনও রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়নি৷ সেদিনও হয়নি, আজও হয়নি৷ যেটা হয়েছে সেটা আমাদের ইন্ড্রাস্ট্রির কথা৷ উত্তমজেঠুর ১০০ বছর, উত্তমকুমার বাঙালির আবেগ তাই সেই বিষয় নিয়ে কথা হয়েছে৷’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *