Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা


কলকাতা : শনিবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ছিল কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা এবং আশপাশের এলাকায় বৃষ্টি চলছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। শক্তিশালী নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার সুস্পষ্ট অবস্থানের কারণেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বৃষ্টি। 

আজ ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ 

৯ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা ১০ তারিখ ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।

উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার – এই দুই জেলারদু-এক জায়গায়। তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আর এই হাওয়ার গতিবেগ ঘণ্টায় হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। 

আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর এই দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার – উত্তরের উপরের দিকের এই ৫ জেলাতেই। এইসব জেলা ছাড়া উত্তর দিনাজপুরেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *