Bengal Cricket: বয়স ভাঁড়ানোয় নির্বাসিত করেছে সিএবি, ভারতীয় দল থেকেও বাদ, পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা


সন্দীপ সরকার, কলকাতা: বয়স ভাঁড়ানোর অভিযোগে বাংলা থেকে তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করেছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডও রোহিত যাদবকে (Rohit Yadav) নির্বাসিত করে। একই অপরাধে। অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও মাল্টি ডে সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রোহিত। অবশেষে বয়স ভাঁড়ানোর অপরাধের চড়া মাসুল দিতে হল রোহিতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দল থেকে ছাঁটাই হলেন রোহিত। তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বিবৃতি দিয়ে জানালেন, অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও মাল্টি ডে – দুই ফর্ম্যাটেই ভারতীয় দল থেকে বাদ পড়েছেন রোহিত। তাঁর পরিবর্ত হিসাবে ওয়ান ডে সিরিজের জন্য অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে নেওয়া হয়েছে আরিয়ান সাভসানিকে। যিনি সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার ক্রিকেটার। অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন মাল্টি ডে সিরিজে রোহিতের পরিবর্ত হিসাবে জুনিয়র নির্বাচক কমিটি বেছে নিয়েছে হরিয়ানার তন্ময় বালোদাকে।

 

বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘রোহিতকে অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোট ও আমদাবাদে আসন্ন সিরিজে দুই ফর্ম্যাটেই ভারতীয় দলে রাখা হয়েছিল। কিন্তু বয়সে গরমিল ধরা পড়ায় তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।’ 

আরও পড়ুন: মোদির হাতে দুর্গাপুজোর সূচনা, ২১ দিনের জন্য ইডেন গার্ডেন্স চেয়ে চিঠি, রঞ্জি ম্যাচ কল্যাণীতে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে সিরিজের ভারতীয় দল

লক্ষ্য রাইচন্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ অধিনায়ক), রজত বাঘেল (উইকেটকিপার), আর্যবীর সহবাগ, ভি কে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটকিপার), ভি যশবীর, শাভিন বিনোধ, মোহিত উলভা, চিগুরুপতি বেঙ্কট, কাব্য পটেল ও আরিয়ান সাভসানি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ লাল বলের সিরিজের ভারতীয় দল

যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচন্দানি (সহ অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মানাল চৌহান, কুশ পটেল, মানব কৃষ্ণ (উইকেটকিপার), অভিপ্রায় বিশ্বাস (উইকেটকিপার), ইশাম ওম, আয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিংহ, মোহিত উলভা, আরিয়ান যাদব ও তন্ময় বালোদা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *