নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টা পরেই ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) প্রথম টি-২০ ম্যাচে খেলতে নামবে। সেই ম্যাচে সম্ভবত সবথেকে ইনফর্ম ব্যাটার হিসাবে মাঠে নামবেন ঈশান কিষাণ (Ishan Kishan)। সদ্যই দলীপ ট্রফির ফাইনালে ডবল সেঞ্চুরি এবং অর্ধশতরান হাঁকিয়ে এই সিরিজ়ে খেলতে নামবেন। তবে সিরিজ় শুরুর আগেই ভারতীয় দলে ঈশানকে নিয়ে উদ্বেগ।
শুক্রবার ভারতীয় দল নয়াদিল্লিতে অনুশীলনে নেমেছিল। সেই অনুশীলনেই ঈশান কিষাণের ব্যাক স্প্রেন হয়। এর জেরে অনুশীলনে ঈশান কিষাণকে বেশ অস্বস্তিতেই দেখায়। কিষাণ নেটে নভদীপ সাইনির বিরুদ্ধে ব্য়াট করছিলেন। তখনই একটি শর্ট লেংথের বল তাঁর বুক ও চোয়ালের মাঝে আসে। বল ডাক করতে গিয়েই ঈশানের পিঠে ব্যথা লাগে। ঈশানকে প্রচণ্ড ব্যথায় দেখায়। দ্রুতই তাঁর চিকিৎসার জন্য ফিজিও কমলেশ জৈন ছুটে আসেন। খানিকটা সময় হাঁটু মুড়ে বসার পর ধীরে ধীরে ঈশান নেট ছাড়েন।
আরও পড়ুন:- পাকিস্তানের কোচ ভারতের এজেন্ট! মাইক হেসন প্রসঙ্গে অভূতপূর্ব দাবি প্রাক্তন পাক অধিনায়কের
এই ব্য়থার জেরে ঈশান আর ব্যাটিংয়ে ফেরেননি। তাঁকে পিঠ ধরে থাকতে দেখা যায়। ম্যাচের আগে এই চোট কতটা গুরুতর সেই বিষয়টা খতিয়ে দেখা হবে। তিনি ব্যথা কমানোর জন্য পর্যাপ্ত সময় পান কি না, সেটাই দেখার বিষয়। এই চোটের আগে নেটে কিন্তু ঈশানকে দারুণ ছন্দেই দেখাচ্ছিল। স্পিনারদের বিরুদ্ধে ঈশান রীতিমতো ব্যাট হাতে শাসন করেন। বড় বড় শট হাঁকান ঈশান। তবে তারপরেই চোটের কারণে তাঁকে নেট ছাড়তে হয়।
অপরদিকে, যশপ্রীত বুমরা রাজধানী নয়াদিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের অনুশীলনে যোগ দিয়ে বেশ চনমনে মেজাজেই ছিলেন। আর চোটের ফলে যে তাঁর বোলিংয়ের ধার একটুও কমেনি, তা মাঠে নেমে প্রথম সেশনেই প্রমাণ করে দিলেন বুমরা। তাঁর আগুনে বোলিংয়ের সামনে নড়বড়ে দেখাল বৈভব সূর্যবংশীকে। বুমরার বিরুদ্ধে কখনও গতিতে বিট হন, তো কখনও বল তাঁর ব্যাটের কানায় লাগে, আবার কখনও সে কোনওরকমে বুমরার ইয়র্কার থেকে নিজেকে সামলায়। একটি মাত্র বলই বুমরা একটু ওভারপিচ করায় সেটিতে সজোরে আঘাত করে কভারের দিকে মারে বৈভব।
CAB News : ‘নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?’, প্রশ্ন তুললেন রীতেশ
