সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৫ হাজার পার করল, ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি বুলেটিন প্রকাশ স্বাস্থ্যভবনের। স্বাস্থ্যভবনের তরফে যে সরকারি পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে গতকাল পর্যন্ত, ১১ সেপ্টেম্বর পর্যন্ত, চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ৫ হাজার ২ জন। এই পরিসংখ্যান কিন্তু চিন্তা ধরাচ্ছে অন্য জায়গায়। গত মাসের গোড়ার দিকে, ৬ আগস্ট যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, ৬ অগাস্ট পর্যন্ত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল, ২ হাজার ৪১০ জন। অর্থাৎ আড়াই হাজারের নীচে। সেই সংখ্যাটাই মাস ঘুরতে না ঘুরতে দ্বিগুনের বেশি হয়ে গেল।
আরও পড়ুন, নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
স্বাস্থ্যভবনের প্রকাশিত ১০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি বুলেটিন অনুযায়ী, কোন জেলায় কত জন আক্রান্ত ?
কলকাতায় আক্রান্ত: ৫০০-র বেশি
মুর্শিদাবাদ: ১০৭২
উত্তর ২৪ পরগনায় আক্রান্ত: ৪৫০
নদিয়া: ৪০০-র বেশি
দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত: ৩৬৬
মালদা: প্রায় ৪০০
হাওড়া: ৩২৫
হুগলি: ৩২৫
পূর্ব বর্ধমান: ২৫৬
পশ্চিম বর্ধমান: ১৫৪
পূর্ব মেদিনীপুর: ১২৬
পশ্চিম মেদিনীপুর: ১০৪
ডায়মন্ড হারবার: ৮৮
ঝাড়গ্রাম: ৫৪
শিশু রোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ বলেছেন, ডেঙ্গির থেকে বাঁচার প্রিভেনশন ছাড়া, আর কোনও উপায় কিছু নেই। আর একটা জিনিস, আমি ডেঙ্গির বিষয়ে বলে রাখি , বাবা মা ভাবেন, যে জ্বর যতক্ষণ আছে, ততক্ষণ খারাপ, আর ডেঙ্গি এমনই একটা জিনিস, যেই জ্বরটা নেমে গেল, তখন তাঁকে বিপদে ফেলে। ফার্স্টটাইম ডেঙ্গিতে খারাপ হয়ে যাওয়ার চান্স ভেরি ভেরি লো। সেকেন্ড টাইম ডেঙ্গিতে খারাপ হয়, জ্বরটা যখন নেমে যায় তারপরে। এজন্য আমি সবসময় বলি, জ্বরটা নেমে যাওয়ার পর কেমন আছে বাচ্চাটা, জ্বরটা নেমে যাওয়ার পর তার ইউরিন কেমন আছে, জ্বরটা নেমে যাওয়ার পর তার পেটে ব্যাথা হচ্ছে কিনা, এগুলি ডেঙ্গির শক সিনড্রমের লক্ষণ।সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে।
চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ডেঙ্গি আর ম্যালেরিয়া প্রিভেনটেবেল ডিজিস। আমরা যদি মশাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ডেঙ্গি ম্যালেরিয়া প্রতিহত হবে। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় , এই যে বর্ষাটা হল, দীর্ঘদিন ধরে যে মনসুনটা চলছে, এবং আমাদের বিভিন্ন যে বিল্ডিংয়ের কন্সট্রাকশন হয়, বিভিন্ন কমপ্লক্সে যে ছোটো ছোটো কনটেইনার থাকে, সেই কনটেইনারগুলিতে জল জমতে থাকে। সেই জল জমার জন্য সেখানে লার্ভাটা তৈরি হয়।
ECI on TMC: ‘জোড়াফুল’ কার? শুনানির পর কালীঘাট তৃণমূল-এর কাছে নথি চাইল কমিশন
