Mirzapur: The Movie: সম্মান জানাতে তৈরি গান, অথচ দৃশ্যায়নে হিংসা! নয়া বিতর্কে ‘মির্জাপুর: দ্য মুভি’


কলকাতা: এই ছবি বক্সঅফিসে ছাপ ফেলার মতো ব্যবসা করছে, প্রশংসিত ও হচ্ছে। তবে এবার, আইনি জটে জড়াল, ‘মির্জাপুর: দ্য মুভি’ (Mirzapur: The Movie)। এই ছবিতে যে একাধিক হিংসার দৃশ্য রয়েছে, তা আগে থেকেই জানেন অনেকে। অনেকে আবার এই ছবির ধারার কারণেই, ভিড় জমাচ্ছেন হলে। কিন্তু এর মধ্যেই, বিতর্কে জড়াল এই সিনেমা। মহারাণা প্রতাপকে শ্রদ্ধা জানিয়ে এই ছবিতে একটি গান ব্যবহার করা হয়েছে। গানটির নাম, ‘শূরবীর’। কিন্তু এই গানে ব্যবহার করা দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মহারাণা প্রতাপকে শ্রদ্ধা জানিয়ে তৈরি এই গানের দৃশ্যায়নে রয়েছে লড়াইয়ের দৃশ্য। আর তাতেই আপত্তি জানিয়েছে, দিল্লি হাইকোর্ট।

কেন মির্জাপুর-এ বিশেষ একটি গান ব্যবহার নিয়ে বিতর্ক?

প্রশান্ত সিংহ নামে এক ব্যক্তি, ‘মির্জাপুর: দ্য মুভি’-তে ‘শূরবীর’ গানের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, যে গানের মাধ্যমে মহারাণা প্রতাপকে শ্রদ্ধা জানানো হচ্ছে, সেই গানে কীভাবে হিংসার দৃশ্য ব্যবহার হতে পারে? এটা যথেষ্ট অনভিপ্রেত। বৃহস্পতিবার, এই মামলার শুনানি ছিল। এদিন আদালত বলে, প্রাথমিকভাবে এই বিষয়টি একেবারেই রুচিসম্মত নয়। আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি, যেখানে হিংসাকেও শ্রদ্ধার চোখে দেখা হচ্ছে। এটা একেবারেই হওয়া উচিত নয়। অন্যদিকে এই মামলায় প্রযোজকের আইনজীবী জানান, এই গানটির মধ্যে দিয়ে, মহারাণা প্রতাপকে শ্রদ্ধা জানানো হয়েছে। এই গানের সঙ্গে অবমাননাকর কিছুই দেখানো হয়নি। ছবির শেষে, গল্পের মুখ্যচরিত্ররা যখন দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করছেন, সেই দৃশ্যকে আরও আকর্ষণীয় করার জন্য এই গান ব্য়বহার করা হয়েছে। কোনও চরিত্রের সঙ্গে ঐতিহাসিক ব্যক্তিত্বের তুলনা করা হয়নি। তাঁকে কোনোভাবে অপমানও করা হয়নি। 

অন্যদিকে, এই সিনেমাটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে। ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ -এর আইনজীবী এই সিনেমায় ‘শূরবীর’ গানটি ব্যবহার সংক্রান্ত বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, ছবির প্রযোজক নিজেই ইতিমধ্যে বোর্ডের কাছে গিয়ে ওই দৃশ্যে প্রয়োজনীয় পরিবর্তন করার কথা বলেছেন। বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়িই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তার আগে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *