Cristiano Ronaldo: ৪১ পেরিয়েও থামছেন না, পর্তুগাল দলে জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো


লিসবন:  কিছুদিন আগেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না মেসিকে। কিন্তু উল্টোপথে হাঁটলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের কেরিয়ারে ছয়টি বিশ্বকাপ খেলে একবারও ট্রফি জিততে পারেননি। শেষ বিশ্বকাপেও নক আউট রাউন্ডে স্পেনের বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয়েছিল। তখনই মনে হয়েছিল যে আর হয়ত অন্তত জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে না সি আর সেভেনকে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করলেন পর্তুগাল সুপারস্টার। ৪১ পেরিয়েও থামছেন না, তা নিশ্চিত হয়ে গেল পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুসের ঘোষিত পর্তুগাল দলে জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেশন্স লিগের জন্য স্কোয়াড ঘোষণা করা হল।

তবে পর্তুগাল দলে বদল আনা হয়েছে কয়েকটি। বিশ্বকাপের স্কোয়াডে থাকা ৪ ফুটবলারকে ছেঁটে ফেলা হয়েছে। তাঁদের মধ্য়ে রয়েছেন নেলসন সেমেদো, স্যামুয়েল কোস্তা, গুঞ্জালো গুয়েদেস ও জোসে সা। তাঁদের পরিবর্তে দলে এসেছেন স্যামুয়েল সোয়ারেস, জোয়াও পলিনহা, নুনো তাভারেস, ও ফাবিও সিলভা। পর্তুগাল স্কোয়াড ঘোষণার আগে সবার নজর ছিল আদৌ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলে থাকবেন কি না তা নিয়ে। এর আগে সৌদি প্রো লিগে আল নাসেরের কোচ হিসেবে জেসুস চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সি আর সেভেন। পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই জেসুস জানিয়ে দিয়েছিলেন যে রোনাল্ডোকে নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। এই বয়সেও রোনাল্ডোর ফিটনেস যা, তার প্রশংসা করেছিলেন পর্তুগালের নতুন কোচ। এবার নিজের দলে বর্ষীয়ান ফুটবল তারকাকে ঠাঁই দিলেন জেসুস। 

 

নেশন্স লিগে পর্তুগালের অভিযান শুরু হতে চলেছে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে। গ্রুপ ‘ডি’-তে রয়েছে দলটি। তাঁধের প্রথম ম্য়াচ ওয়েলসের বিরুদ্ধে। আগামী ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ নরওয়ে।  ১ অক্টোবর ডেনমার্ক ও ৪ অক্টোবর ফের নরওয়ের বিরুদ্ধে খেলতে নামবেন রোনাল্ডোরা। পেশাদার ফুটবলে রোনাল্ডোর গোলসংখ্য়া এই মুহূর্তে ৯৭৯। আর মাত্র ২১টি গোল করলেই তিনিই বিশ্বের প্রথম ফুটবলার হবেন যাঁর ঝুলিতে থাকবে ১০০০ গোল। নতুন কোচের অধীনে পুরনো ছন্দ খুঁজে পেলে এটা কিন্তু খুব একটা কঠিন চ্যালেঞ্জ না সি আর সেভেনের জন্য। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *