Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর


রেজিনগর : রেজিনগরে উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছাল পুলিশ। অডিও ক্লিপ কাণ্ডে AJUP প্রধানকে তলব করল বহরমপুর থানা। হুমায়ুন কবীরের বাড়িতে গিয়ে নোটিস দেয় পুলিশ। সোমবার বহরমপুর থানায় হুমায়ুন কবীরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

উপনির্বাচনের আগে কি রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে ? অডিও ক্লিপ ঘিরে উঠেছে প্রশ্ন। নওদার বিধায়ক হুমায়ুন কবীর স্বীকার করেছেন, অডিওতে যে দু’জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তার মধ্যে একটি তাঁর। তবে তাঁর দাবি, অশান্তির পরিকল্পনা করেননি তিনি। এদিকে প্রশ্ন উঠেছে, পুলিশ প্রেস কনফারেন্স করার আগে, হুমায়ুন কবীর নিজে কেন অভিযোগ জানাননি? তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগেও সরব হয়েছেন হুমায়ুন কবীর।  

রেজিনগরে উপনির্বাচনের আগে একটি অডিও ক্লিপ ঘিরে তোলপাড় পড়ে গেছে। প্রশ্ন উঠছে, উপনির্বাচনের আগেই কি অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে ? 

ফোনো অডিও ক্লিপের কথোপকথন অনেকটা এরকম…

কণ্ঠ ১ : হ্যালো…

কণ্ঠ ২ : ……

কণ্ঠ ১ : বলো…

কণ্ঠ ২ : একটা প্ল্যান খাটালাম বুঝলেন তো। বলছি বাবরি মসজিদে কোনও CCTV আছে ? রাস্তাগুলো দেখা যাবে? CCTV-টা বন্ধ করে দিয়ে না, …করতে হবে। ৮-১০টা ফ্ল্যাগ বিজেপির, এটা মুসলিম সমাজে দেখিয়ে দিতে হবে, বিজেপি ফ্ল্যাগগুলো সব লাগিয়ে দিয়ে গেছে রাত্রিবেলায়। এটা একটা প্ল্যান। তাহলে মুসলিম সমাজ না ক্ষেপে যাবে। একটু মাথায় রাখবেন।

এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আম জনতা উন্নয়ন পার্টির নওদার বিধায়ক হুমায়ুন কবীরও স্বীকার করে নিয়েছেন, অডিওতে যে দু’জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তার মধ্যে একটি তাঁর। তবে তিনি কোনও অশান্তির পরিকল্পনা করেননি বলে দাবি করেছেন। তবে, প্রশ্ন উঠছে, পুলিশ প্রেস কনফারেন্স করার আগে, তিনি নিজে কেন অভিযোগ জানালেন না ? 

প্রশ্ন উঠছে, রবিবার রাত সাড়ে ৯টার সময় এই যে ব্যক্তি তাঁকে ফোন করল, আর সোমবার দিন সাড়ে ৩টের সময় SP প্রেস কনফারেন্স করলেন। এই দীর্ঘ সময় পেলেও তিনি পুলিশকে কেন জানালেন না এই অডিও সম্পর্কে ? 

এ প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, “জানিয়ে লাভ কী হবে ? আমাকে যতজন আমার মা বাবা চোদ্দগুষ্টি তুলে গাল দিয়েছে। গত ৪ মাসে। আমি প্রত্যেকটা ক্ষেত্রে না বললেও কিছু কিছু ক্ষেত্রে আমি পুলিশকে আমার সেই রেকর্ডিং পাঠিয়েছি SP সাহেবের কাছে। রাতে ৯টা ২৬-এ ফোন করেছে। আমি এটাকে অস্বীকার করেছি। বলেছি এসব কথা বলবে না। এ ধরনের কোনও কাজ আমি করি না। বিজেপির পতাকা আমি কেন লাগাতে যাব?” 

তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগেও সরব হয়েছেন হুমায়ুন কবীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *