কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার বাধ্যবাধকতা নিয়ে অনেক গ্রাহকেরই চিন্তা থাকে। সেই ক্ষেত্রে Basic Savings Bank Deposit বা BSBD Account একটি বিকল্প হতে পারে। এই ধরনের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স বজায় রাখার প্রয়োজন নেই।
আরও পড়ুন: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
BSBD অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ব্যালেন্স বা প্রাথমিক টাকা জমা রাখার কোনও বাধ্যবাধকতা নেই। ফলে কম আয় বা অনিয়মিত আয়ের গ্রাহকরাও এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
BSBD অ্যাকাউন্ট খোলার সময় কোনও টাকা জমা রাখতে হয় না বলে এতে সুবিধা ক, এমন নয়। এর সঙ্গে ATM বা Debit Card-এর মতো পরিষেবা পাওয়া যায়। এর মাধ্যমে গ্রাহক প্রয়োজন অনুযায়ী নগদ টাকা তোলা এবং অন্যান্য কার্ডভিত্তিক লেনদেন করতে পারেন।
আরও পড়ুন: কোনও বিনিয়োগ না করেই ১০ লক্ষ টাকা কীভাবে হতে পারে ১ কোটি?
এ ছাড়াও এই অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল ব্যাঙ্কিং এবং Internet Banking-এর মতো পরিষেবাও এই অ্যাকাউন্টের সঙ্গে পাওয়া যেতে পারে। ফলে ব্যাঙ্কের শাখায় না গিয়েও বিভিন্ন দৈনন্দিন পরিষেবা ব্যবহার করা সম্ভব। BSBD অ্যাকাউন্টে Passbook এবং Cheque Book-এর মতো সুবিধাও রয়েছে। ফলে ডিজিটাল পরিষেবার পাশাপাশি প্রচলিত ব্যাঙ্কিং ব্যবস্থাও ব্যবহার করা যায়।
যাঁদের ইতিমধ্যেই কোনও Savings Account রয়েছে, তাঁরা নির্দিষ্ট নিয়ম মেনে সেটিকে BSBD Account-এ পরিবর্তন করতে পারেন। তবে অ্যাকাউন্ট পরিবর্তনের আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নিয়ম ও পরিষেবার শর্ত জেনে নেওয়া প্রয়োজন।
সব ব্যাঙ্কেই কি এই সুবিধা রয়েছে?
RBI-এর তথ্য অনুযায়ী, BSBD Account-এর মাধ্যমে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতোই মৌলিক ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলার সুযোগ পাওয়া যায়।
যাঁরা নিয়মিত ন্যূনতম ব্যালান্স বজায় রাখতে চান না বা পারেন না, তাঁদের জন্য BSBD অ্যাকাউন্ট একটি বিকল্প হতে পারে। তবে অ্যাকাউন্ট খোলার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নির্দিষ্ট পরিষেবা, লেনদেনের সীমা ও অন্যান্য শর্ত যাচাই করা গুরুত্বপূর্ণ।
BSBD Account সম্পর্কে বিস্তারিত নিয়ম ও তথ্য জানতে RBI-এর ‘RBI Kehta Hai’ প্ল্যাটফর্ম দেখা যেতে পারে। অ্যাকাউন্ট খোলার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছ থেকেও পরিষেবার শর্ত জেনে নেওয়া উচিত।
