Khadi Industry Recruitment 2026 : খাদি গ্রামোদ্যোগ কমিশনে হচ্ছে বড় নিয়োগ। ৫০টি পদের জন্য নেওয়া হবে চুক্তিভিত্তিক কর্মী। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদি অ্য়ান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC)। জেনে নিন, এই পদে আবেদনের জন্য আপনার কী যোগ্যতা, কত বয়স হতে হবে। এখানে দেওয়া রইল বিস্তারিত বিবরণ।
কোন পোস্টের জন্য কত শূন্যপদ ?
৫০টি শূন্য় পদের মধ্যে ২০ জন ইয়ং প্রফেশনাল নেবে খাদি গ্রামোদ্যোগ কমিশন। বাকি ১৫ জন কনসালট্যান্ট ও ১৫ জন সিনিয়র কনসালট্যান্ট নেওয়া হবে শূন্যপদে। এই ২০ টি ইয়ং প্রফেশনাল পদের মধ্যে অ্যাকাউন্টস/ অডিট বিভাগে ৫ জন, HR ও অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৪ জন, খাদি বিভাগে ৩টি, আইন বিভাগে ৩টি, বিপণন বিভাগে ১টি, ডিজাইন ও ড্রয়িং বিভাগে ১টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ১টি প্রচার বিভাগে ২টি পদ রয়েছে।
কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে এই পদগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ সেপ্টেম্বর। এই পদের জন্য আবেদন করতে হলে KVIC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে আপনাকে সব বিবরণ পূর্ণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে ?
নির্দিষ্ট পোস্টে আবেদনের ক্ষেত্রে পদ অনুযায়ী চাকরিপ্রার্থীদের স্নাতক বা মাস্টার ডিগ্রি হোল্ডার হতে হবে। যে পদে আবেদন করছেন, সেই ফিল্ডে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। এখানে ইয়ং প্রফেশনাল পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ২৭ বছর হতে হবে। অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা জানতে নোটিফিকেশন দেখে নিন।
কীভাবে হবে প্রার্থী বাছাই
আবেদনের ভিত্তিতে বাছাই হবে চাকরিপ্রার্থী। এরপর শর্টলিস্টিং শেষ হলে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আবেদনকারীদের। শেষে নথি যাচাইয়ের মাধ্যমে হবে নিয়োগ। ২৫,০০০ টকা থেকে ৪০,০০০ টকা পর্যন্ত বেতন হবে চাকরিপ্রার্থীদের। তবে বেতন বাদেও আরও অনেক সুবিধা দেওয়া হবে চাকরিপ্রার্থীদের।
State Bank Jobs : বেতন শুনলে অবাক হবেন, সবার জন্য নয় এই কাজ। যে কারণে বেতন বাবদ ৯৮ লাখ টাকা দেবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI । স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অফ লিডারশিপ কলকাতার জন্য নেওয়া হবে লোক (SBI Recruitment)। তিন পদ ,ডিন ,ফ্যাকাল্টি ও মার্কেটিং এক্সিকিউটিভ পদে হবে এই নিয়োগ। উচ্চ শিক্ষাগত যোগ্যতা, এই ক্ষেত্রে বহু দিনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন। জেনে নিন, এই পদগুলিতে আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে।
কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ?
স্টেট ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার পোস্টের অধীনে ডিন ,ফ্যাকাল্টি ও মার্কেটিং এক্সিকিউটিভ পদে হবে এই নিয়োগ। মনে রাখবেন, এখানে একটি করে পদের জন্য একজনকেই নেওয়া হবে। গত ১৬ সেপ্টেম্বর থেকে এই পদগুলির জন্য অনলাইন অ্য়াপ্লিকেশন শুরু করা হয়েছে। মনে রাখবেন, SBIL কলকাতার জন্য এই পদগুলিতে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। আগামী অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আরও পড়ুন : বিশাল অঙ্কের বেতন, স্টেট ব্যাঙ্ক করছে এই পদে নিয়োগ, জানুন কারা আবেদনের যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
