মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতর উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ। খুন নাকি আত্মহত্যা, তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্য়েই আটক করা হয়েছে তৃণমূল নেতাকে। উল্লেখ্য, একসময় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা নরোত্তম মন্ডল বা নিতাই মন্ডলের বাড়ি থেকে তাঁর স্ত্রীর অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল জামুড়িয়া থানার কেন্দাফাড়ির অন্তর্গত সোনপুর গ্রামে। মৃতার নাম পম্পা মণ্ডল। তাঁর আনুমানিক বয়স ৩৮।
মঙ্গলবার সাত সকালেই স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে যায়। অগ্নিদগ্ধ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি এই ঘটনার পেছনে কার হাত রয়েছে। তা ঠিক কী হয়েছে তা জানার জন্য তৃণমূল নেতা নরোত্তম মন্ডলকেও আটক করে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। বর্তমানে শোনপুর গ্রামে নরোত্তম মন্ডলের বাড়িতে পৌঁছে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।
স্থানীয় প্রতিবেশীদের থেকে পাওয়া বয়না অনুযায়ী, আনুমানিক সকাল সাড়ে সাতটা নাগাদ নরোত্তম এর বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই তাঁর বাড়ির সঙ্গে লাগোয়া একটি সিঁড়ি দিয়ে আমরা ব্যালকনিতে উঠে সেই দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি অগ্নিদগ্ধ অবস্থায় ওর স্ত্রী পম্পা দেবী। বিষয়টি এলাকায় জানাজানি হতেই পুলিশের খবর পৌঁছায় ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে গেছে। অন্যদিকে সূত্র মারফতও আরও জানা যায়, যখন ঘটনাটি ঘটে সে সময় নরোত্তম বাড়িতে ছিলেন না। পরে ওনাকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয় ও ঘটনার প্রত্যক্ষ কারণ জানার জন্য ঘটনাস্থল থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনার কারণ প্রসঙ্গে নরোত্তম কে প্রশ্ন করা হলে তিনি কোনওরকম মন্তব্য করতে চাননি।
কয়েকদিন আগেই দার্জিলিঙের সিটংয়ের হোম স্টে-তে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন চোপড়ার এক নবদম্পতি। যে খবরে উত্তাল হয়েছিল গোটা বাংলা। সন্ধেবেলা বার-বি-কিউ এর আয়োজন করা হয়েছিল। সেই সময় সেখানকার এক কর্মীই আগুনে দাহ্য তরল ঢেলে দেন। এরপরই আগুন আচমকা অনেকটা বেড়ে যায়। আগুনের গোলা ছিটকে যায় পাশে বসা মহিলার দিকে। তার সারা গায়ে আগুন লেগে যায়। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। সিসিটিভিতে ধরা পড়ে পুরো ঘটনাই। ঘটনায় হোম স্টের সুরক্ষা নিয়েও প্রশ্ন ওঠে।
Weather Report : বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ দিনভর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি
