Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা


মুম্বই :  চলে গেলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। যশরাজ ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে শোক প্রকাশ করা হয়েছে। তবে কী ভাবে তাঁর মৃত্যু, তা এখনও জানা যায়নি। 

যশরাজ ফিল্মসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মানুষের ভালবাসা,প্রার্থনা,পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ। শোকের এই সময়ে পরিবারের সদস্যদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করা হয়েছে।  

রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে তাঁর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যেত। মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোরও মধ্যমণি ছিলেন তিনি। মা – মেয়ের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর, আন্তরিক। মা – মেয়ে , উভয়ের সাক্ষাৎকারেই বারবার প্রকাশ পেয়েছে সেই সম্পর্কের গভীরতা।  বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা মুখোপাধ্যায়।  প্লেব্যাক সঙ্গীতশিল্পী  হিসেবেও কাজ করেছেন।

অভিনেত্রী দেবশ্রীর রায়ের সহোদরা কৃষ্ণা রায়। মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারে বিবাহ সূ্ত্রে হন কৃষ্ণা মুখোপাধ্যায়। রাম মুখোপাধ্যায় ছিলেন কৃষ্ণার স্বামী। তাঁদের দুই সন্তান রানি ও রাজা। 

বিনোদন জগতে সকলেই জানেন,  রানির অভিনয় জীবন  ও কেরিয়ারে সর্বক্ষণের সঙ্গী ছিলেন তাঁর মা। কৃষ্ণা মুখোপাধ্যায় সবসময় পাশে থেকেছেন মেয়েদের। বিনোদন জগতে প্রায় সকলেই জানেন,  রানি মায়ের পরামর্শেই  অভিনয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। রানি বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা বলেছেন।  মায়েরা সঙ্গে তাঁকে বিভিন্ন অ্যাওয়ার্ড সেরিমনি ও সামাজিক অনুষ্ঠানে দেখা যেত রানিকে।   মুখোপাধ্যায় পরিবারের বিভিন্ন জমায়েতে ,  বিশেষ করে দুর্গাপুজোয় মা-মেয়েকে দেখা যেত একসঙ্গেই।             

রানি মুখোপাধ্যায়ের অভিনয় জীবনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর মায়ের। কৃষ্ণা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর শোকের মধ্যে রয়েছেন রানি ও তাঁর পরিবার। এই সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে যশরাজের তরফে । 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *