Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম


কলকাতা: কতদিনে আপনার টাকা দ্বিগুণ হবে? জানেন অঙ্ক কী বলেছে? ৭২-এর নিয়ম বলছে সময় লাগে ৬ বছরের মতো। ধরুন কোনও ব্যক্তি ৫০ লক্ষ টাকা জমিয়ে ফেলেছে। যদি তাঁর বয়স ৩৫ বছর হয়, তবে তাঁর বয়স কত হবে, যতদিনে ওই টাকা দ্বিগুণ হবে? হিসাব বলছে হাতে যদি একটা ৫০ লক্ষের তহবিল থাকে তাহলে বাকি ৫০ লক্ষ টাকা জমিয়ে ফেলতে বেশি সময় লাগবে না। এর পিছনে রয়েছে চক্রবৃদ্ধির হিসাব।

আরও পড়ুন: প্রথম ৫ বার পারেননি, শেষ চেষ্টায় UPSC ক্র্যাক মনস্বী শর্মার, হলেন IPS অফিসার

ধরা যাক, ৫০ লক্ষ টাকার কোনও বিনিয়োগে করা হল। আর সেই বিনিয়োগ থেকে বছরে গড়ে ১২ শতাংশ রিটার্ন পাওয়া গেল। কোনও অতিরিক্ত টাকা বিনিয়োগ না করলেও প্রায় সাড়ে ৬ বছর পরে সেই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি টাকা হতে পারে। অর্থাৎ ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা হতে আনুমানিক ৬ থেকে ৭ বছর সময় লাগতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে ১২ শতাংশ বার্ষিক রিটার্নের অনুমানের উপর নির্ভরশীল।

বিনিয়োগের অর্থ দ্বিগুণ হতে আনুমানিক কত বছর লাগতে পারে, তার একটি সহজ হিসাব হল Rule of 72 বা ৭২-এর নিয়ম।

সূত্রটি হল:

সময় = ৭২ ÷ বার্ষিক রিটার্নের হার

১২ শতাংশ রিটার্ন ধরলে ৭২ ÷ ১২ = ৬ বছর। অর্থাৎ তাত্ত্বিকভাবে প্রায় ছয় বছরে অর্থ দ্বিগুণ হওয়ার কথা বলে এই নিয়ম।

বাস্তবে সময় আরও বেশি হতে পারে

তবে এই হিসাবকে নিশ্চিত ফল হিসেবে দেখা উচিত নয়। শেয়ারবাজার বা বাজারভিত্তিক বিনিয়োগে প্রতি বছর একই ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায় না। কোনও বছরে বেশি রিটার্ন হতে পারে, আবার অন্য বছরে ক্ষতিও হতে পারে। অর্থনীতির পরিস্থিতি, সুদের হার, বাজারের ওঠানামা এবং বৈশ্বিক ঘটনাও বিনিয়োগের ফলাফলে প্রভাব ফেলে।

আরও পড়ুন: বিনা পয়সায় চাকরির জন্য স্কিল ট্রেনিং দিচ্ছে কেন্দ্র, ইতিমধ্যেই প্রশিক্ষণ পেয়েছেন ১ কোটি ৬০ লক্ষের বেশি যুবক – যুবতী

তাই ৩৫ বছর বয়সে ৫০ লক্ষ টাকা থাকলেও সেই টাকা ১ কোটি হওয়ার সময় নির্ধারণের ক্ষেত্রে শুধু একটি নির্দিষ্ট রিটার্নের হার ধরে পরিকল্পনা না করে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করা জরুরি। বিশেষ করে এই বিনিয়োগ যদি অবসর, বাড়ি কেনা বা সন্তানের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ আর্থিক লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ঝুঁকি, সময়সীমা ও প্রয়োজনীয় অতিরিক্ত বিনিয়োগ বিবেচনা করে পরিকল্পনা করা উচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *