Headlines

Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম…


মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দুটো ম্যাচে জয় ছিনিয়ে নিলেও তৃতীয় ওয়ান ডে ম্যাচে ক্যারিবিয়ান দল শনিবার দারুণ জয় ছিনিয়ে নিয়েছে। আর ম্যাচে ভারতীয়দের মধ্যে কে এল রাহুলের শতরান ছাড়া উল্লেখযোগ্য ইনিংস ছিল রোহিত শর্মার। কেরিয়ারের ৩৬ নম্বর ওয়ান ডে শতরান মিস করলেও ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই তিনি টেক্কা দিয়েছেন সচিন তেন্ডুলকরকে। 

শনিবার নিউ চণ্ডিগড় মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্য়াচে ভারতীয় ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ান ডে রান করার নজির গড়লেন। ওপেনার হিসেবে ১০০০০ রান পূর্ণ করতে রোহিত সময় নেন মাত্র ২০২টি ইনিংস। সচিন তেন্ডুলকরের থেকে ১২টি ইনিংস কম খেলে এই রেকর্ড গড়েছেন রোহিত। ২০০৪ সালে সচিন ব্রিনবেনে অস্ট্রেলিয়ার বিরদ্ধে এই মাইলফলক ছুঁয়েছিলেন। যা এতদিন রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ভেঙে ফেললেন হিটম্য়ান।

বিশ্ব ক্রিকেটে ওপেনারদের মধ্য়ে সবার শীর্ষে রয়েছেন দ্রুততম ১০ হাজার রান করার তালিকায় ক্রিস গেল। ওপেনার হিসেবে ১০০০০ রান করা চতুর্থ ব্যাটার হলেন রোহিত। সনৎ জয়সূর্যও রয়েছেন তালিকায়। এই মাইলফলকে পৌঁছাতে রোহিতের মাত্র ২ রানের প্রয়োজন ছিল এবং তিনি ম্যাচের তৃতীয় বলেই জেইডেন সিলসকে ফ্লিক করে সহজেই দুটি রান নিয়ে এই কীর্তি গড়ে তোলেন।

 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে রোহিত শর্মার ওপর কিছুটা চাপ ছিল। আগামী বছরের বিশ্বকাপের আগে রোহিত ও বিরাটের কাছে এই সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ। সদ্য শেষ হওয়া সিরিজে রোহিত ও বিরাট দু’জনেই একটি করে শতরান হাঁকিয়েছেন এখনও পর্যন্ত। 

শনিবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ক্যারিবিয়ানদের জয়ের অন্য়তম কারিগর শাই হোপ। ক্য়ারিবায়ান অধিনায়ক ১০৪ বলে নিজের কেরিয়ারের ২১তম ওয়ান ডে শতরান পূরণ করলেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক শাই হোপ। ৩৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের স্কোর তিন উইকেটে ২২৮ রান। ক্যারিবিয়ানদের জিততে ৯৬ বলে আরও ১২৪ রান করতে হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *